1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

করোনা টিকার জন্য চিকিৎসায় নোবেল পেলেন দুই গবেষক

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ১৪০ জন দেখেছেন

চলতি বছর চিকিৎসাশাস্ত্রে যুগ্মভাবে নোবেল পদক পেয়েছেন দুই গবেষক। তারা হলেন–ক্যাটালিন কারিকো ও ড্রু উইসম্যান।

করোনাভাইরাসের বিরুদ্ধে কার্যকর এমআরএনএ টিকার বিকাশে সহায়ক নিউক্লিওসাইড বেশ পরিবর্তনের বিষয় আবিষ্কারের জন্য এই পুরস্কার পেলেন তারা।

সোমবার (২ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায় সুইডেনের স্টকহোমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট চিকিৎসা বিজ্ঞানে এ বছর বিজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করে।

মঙ্গলবার ঘোষণা করা হবে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম। পরের দিন ঘোষণা করা হবে রসায়নে নোবেল বিজয়ীর নাম।

এরপর ৫ অক্টোবর ঘোষণা করা হবে সাহিত্যে ও ৬ অক্টোবর শান্তিতে নোবেল বিজয়ীদের নাম। মাঝে দুদিনের বিরতি দিয়ে ৯ অক্টোবর শেষদিন ঘোষণা করা হবে অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম।

৯ অক্টোবর অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণার মধ্য দিয়ে শেষ হবে চলতি বছরের মোট ছয়টি শাখায় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা।

সূত্র: বিবিসি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )