1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

ওয়াগনারের দায়িত্ব পাওয়া কে এই আন্দ্রেই ত্রোশেভ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৪ জন দেখেছেন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আন্দ্রেই ত্রোশেভকে ইউক্রেনে রুশ স্বেচ্ছাসেবক যোদ্ধা ইউনিট দেখভালের দায়িত্ব দিয়েছেন। ক্রেমলিনের এক বিবৃতিতে শুক্রবার  এই তথ্য জানানো হয়।

ত্রোশেভ ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী রুশ প্রতিষ্ঠান ওয়াগনারের প্রয়াত প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের সাবেক সহযোগী।

রাশিয়ার হয়ে ইউক্রেনে যুদ্ধ করছিলেন ওয়াগনারের সেনারা। তবে রুশ সামরিক নেতৃত্বের প্রতি অসন্তুষ্ট ছিলেন ওয়াগনারপ্রধান প্রিগোজিন। এই অসন্তুষ্টি থেকে তিনি গত জুন মাসের শেষ দিকে বিদ্রোহ করেছিলেন। ইউক্রেন সীমান্ত থেকে মস্কো অভিমুখে ভাগনার সেনাসহ যাত্রা করেছিলেন প্রিগোজিন। পরে বেলারুশের মধ্যস্থতায় অভিযাত্রা বন্ধ করেন তিনি।

বিদ্রোহ থেকে সরে আসার পর প্রিগোজিনসহ ওয়াগনারের বেশ কয়েকজন কমান্ডারের সঙ্গে ক্রেমলিনে বৈঠক করেছিলেন পুতিন। এই বৈঠকে তিনি ওয়াগনারের নতুন প্রধান হিসেবে ত্রোশেভের নাম প্রস্তাব করেছিলেন। তবে এই প্রস্তাবের সঙ্গে একমত ছিলেন না প্রিগোজিন।

গত ২৩ আগস্ট রাশিয়ার রাজধানী মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গে যাওয়ার সময় উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে প্রিগোজিনসহ ১০ জন নিহত হন।

ত্রোশেভ রুশ সামরিক বাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্নেল। তিনি ‘সেদোয়’ নামে পরিচিত, যার অর্থ ‘ধূসর চুল’। তিনি পুতিনের নিজ শহর সেন্ট পিটার্সবার্গের বাসিন্দা। আফগানিস্তান, চেচনিয়া ও সিরিয়ায় রুশ সামরিক অভিযানে তার অংশ নেওয়ার অভিজ্ঞতা আছে।

ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়, ত্রোশেভকে উদ্দেশ করে পুতিন বলেছেন, ‘সবশেষ বৈঠকে আমরা আপনাকে (ত্রোশেভ) স্বেচ্ছাসেবক ইউনিটগুলো গঠনের তদারকির বিষয়ে কথা বলেছিলাম, যেগুলো বিশেষ সামরিক অভিযান চলা অঞ্চলে বিভিন্ন কাজ করতে পারে।’

বৈঠকে ইউক্রেনে রুশ স্বেচ্ছাসেবক ইউনিট দেখভালের দায়িত্ব ত্রোশেভকে দেন পুতিন। বৈঠকে রাশিয়ার উপপ্রতিরক্ষামন্ত্রীও উপস্থিত ছিলেন।

সিরিয়ায় রাশিয়ার হয়ে যুদ্ধ করা ভাগনারের অন্যতম নেতা ছিলেন ত্রোশেভ। ইউরোপীয় ইউনিয়ন ২০২১ সালের ডিসেম্বরে তার ওপর নিষেধাজ্ঞা দেয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )