1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম
উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

যুক্তরাষ্ট্রের আব্রামস ট্যাংক হাতে পেল ইউক্রেন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৩ জন দেখেছেন

ইউক্রেনে পৌঁছাল যুক্তরাষ্ট্রের আব্রামস ট্যাংক। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, শিগগিরই এই ট্যাংক ইউক্রেনের ব্রিগেডে যুক্ত হবে।

জেলেনস্কি বলেন, চুক্তি পূর্ণ করার জন্য মিত্রদের প্রতি আমি কৃতজ্ঞ। আমরা নতুন চুক্তির জন্য অপেক্ষা করছি।

রুশ বাহিনীর দখলে থাকা ভূখণ্ড পুনরুদ্ধারে গত জুলাইয়ের শুরুর দিকে পাল্টা আক্রমণ শুরু করে কিয়েভ। এর আগে পশ্চিমা দেশগুলো এ হামলার জন্য ইউক্রেনের বেশ কয়েক ব্যাটালিয়ন সেনাকে প্রশিক্ষণ দেয়। পশ্চিমা দেশগুলোর প্রতিশ্রুত কিছু অস্ত্রও হাতে পায় কিয়েভ।

চলতি বছরের শুরুতে কিয়েভকে ৩১টি আব্রামস ট্যাংক দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ওয়াশিংটন।

গত ১৮ মাসে ইউক্রেনকে ৪ হাজার ৩০০ কোটি ডলারের নিরাপত্তা সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দেয় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, এসব ট্যাংকের সঙ্গে সাঁজোয়া যানবিধ্বংসী ইউরেনিয়ামসমৃদ্ধ ১২০ মিলিমিটারের গোলাও সরবরাহ করা হবে।

ইউক্রেনীয় বাহিনীর পক্ষে ব্যবহার করা সম্ভব নয়—এমন অভিযোগে শুরুতে আব্রামস ট্যাংক দিতে রাজি ছিল না যুক্তরাষ্ট্র। পরে ইউক্রেন ও দেশটির ইউরোপীয় মিত্রদের চাপের মুখে ওই সিদ্ধান্ত থেকে সরে আসে ওয়াশিংটন।

সূত্র: সিএনএন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )