1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

হুতিদের ড্রোন হামলায় বাহরাইনের দুই সেনা নিহত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৪ জন দেখেছেন

সৌদি-ইয়েমেন সীমান্তে হুতিদের ড্রোন হামলায় দুই সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে বাহরাইন। এই ঘটনায় বেশ কয়েকজন বাহরাইনি সৈন্যও আহত হয়েছেন। আহত সেনাদের সঠিক সংখ্যা প্রকাশ করা হয়নি।

সোমবার সৌদি-ইয়েমেনের দক্ষিণ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।

বাহরাইনের সামরিক কমান্ড অভিযোগ করেছে, ইরানপন্থি ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের ড্রোন হামলায় তাদের দুই সেনা সদস্য প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।

তাৎক্ষণিক বিবৃতিতে বাহরাইন সামরিক বাহিনী জানিয়েছে, এই সন্ত্রাসী হামলা বাহরাইনের হুতিরাই চালিয়েছে। ইয়েমেনে যুদ্ধরত দুই পক্ষের মধ্যে সামরিক অভিযান বন্ধ থাকা সত্ত্বেও সৌদির দক্ষিণ সীমান্তে বাহরাইন রক্ষীদের অবস্থানে হামলা করেছে।

অবশ্য, ড্রোন হামলার ঘটনায় এখনো দ্বায় স্বীকার করেনি হুতি।

উল্লেখ্য, বাহরাইন প্রতিবেশী সৌদি আরবের দীর্ঘদিনের মিত্র হিসেবে পরিচিত। ইয়েমেন যুদ্ধে ইরানপন্থি হুথি বাহিনীর বিরুদ্ধে গত কয়েক বছর ধরে সৌদির নেতৃত্বাধীন জোটে অংশ নিয়ে লড়াই করে যাচ্ছে।

ইয়েমেন সংঘাত বন্ধে করণীয় নিয়ে কিছুদিন আগে হুতিদের শীর্ষপর্যায়ের একটি প্রতিনিধি দল সৌদি কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসছিল।

আলোচনার বেশ অগ্রগতি হয়েছে বলে উভয়পক্ষের বিভিন্ন সূত্রের বরাতে জানায় সৌদিসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম। তবে সীমান্ত এলাকায় নতুন করে হামলা ও বাহরাইনের সেনা নিহতে শান্তি আলোচনায় কোনো প্রভাব ফেলবে কিনা তা এখনো স্পষ্ট নয়। সূত্র: আল আরাবিয়া

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )