1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম
উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

যুক্তরাষ্ট্রে অবস্থিত কিউবার দূতাবাসে ককটেল হামলা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৬ জন দেখেছেন

যুক্তরাষ্ট্রে অবস্থিত কিউবার দূতাবাসে মলটভ ককটেল হামলা হয়েছে। কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ পেরিলা এই তথ্য জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে কিউবার পররাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, ককটেল হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

আল জাজিরার খবর অনুসারে, গত সপ্তাহে নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন থেকে কিউবার নেতা মুগেল ডিয়াজ ক্যানেল দ্বীপরাষ্ট্রে ফেরার পরপরই এই হামলা হয়।

মলটভ ককটেল হামলার ঘটনায় কেউ দায় স্বীকার করেনি। হামলায় উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতিও হয়নি। তবে ঘটনার জন্য যুক্তরাষ্ট্রে নির্বাসিত কিউবার নাগরিকদের দোষারোপ করেছে হাভানা।

রদ্রিগেজ এক্সে (আগের নাম টুইটার) বলেন, কিউবাবিরোধী গোষ্ঠী সন্ত্রাসের আশ্রয় নিচ্ছে।

যুক্তরাষ্ট্রকে সতর্ক করা সত্ত্বেও তারা অপরাধীদের দায়মুক্তি দিয়েছে।

এদিকে এই ঘটনায় কিউবার প্রেসিডেন্ট ডিয়াজ ক্যানেল নিন্দা জানিয়েছেন। উত্তর আমেরিকার কর্তৃপক্ষ ব্যবস্থা নিবে সেজন্য অপেক্ষা করছেন বলেও জানিয়েছেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )