1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম
উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

নিজেদের পশ্চিম এশিয়ার প্রধান প্রতিরক্ষা শক্তি দাবি ইরানের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১১ জন দেখেছেন

বর্তমানে নিজেদের পশ্চিম এশিয়ার প্রধান প্রতিরক্ষা শক্তি দাবি করছে ইরান। নিজেদের বিশাল প্রতিরক্ষা সক্ষমতা ও যুদ্ধ প্রস্তুতির প্রতি ইঙ্গিত করে ইরানের একজন সিনিয়র সেনা কর্মকর্তা বলেছেন, এই কৌশলগত অঞ্চলে ইরান এক নম্বর প্রতিরক্ষা শক্তিতে পরিণত হয়েছে।

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালায়ি-নিক রবিবার পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে শহীদদের স্মরণে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন।

১৯৮০’র দশকে ইরানের ওপর ইরাকের চাপিয়ে দেওয়া আট বছরের যুদ্ধকে ইরানে ‘পবিত্র প্রতিরক্ষা যুদ্ধ’ বলা হয়।

রবিবারের অনুষ্ঠানটি ইরানের পশ্চিমাঞ্চলীয় হামেদান প্রদেশে অনুষ্ঠিত হয়।

জেনারেল তালায়ি-নিক বলেন, “আজ ইরান এ অঞ্চলের প্রধান প্রতিরক্ষা শক্তি। ”

ইরাক-ইরান যুদ্ধের কথা স্মরণ করে তিনি আরো বলেন, “ওই যুদ্ধের আগে আমরা আমাদের মতো করে ছিলাম। কিন্তু আজ শত্রুরাই বলছে, ইরান ছাড়া মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য সম্ভব নয়; আর এটি সেই প্রতিরক্ষা শক্তি যা ইরান অর্জন করেছে।

ইরানের বিরুদ্ধে নানামুখী হুমকির কথা উল্লেখ করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি আজ এদেশের প্রতিরক্ষা সক্ষমতায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে।

ইরান সম্প্রতি কাসেম সোলেইমানির নামে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ১,৪০০ কিলোমিটার পাল্লার একটি সুপারসনিক ক্ষেপণাস্ত্র নির্মাণের কথা ঘোষণা করে। নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ১১ মিটার লম্বা ক্ষেপণাস্ত্রটির ওজন সাত টনের বেশি এবং এটি ৫০০ কেজি ওয়ারহেড বহন করতে সক্ষম। ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়ে ১১ গুণ বেশি গতিতে বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং যেকোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে অতি নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

সূত্র: প্রেসটিভি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )