1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম
দুই কোটি শিক্ষক-শিক্ষার্থী পাবে স্মার্ট কার্ড, ব্যয় ৬ হাজার কোটি টাকা বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা

ছাত্রলীগের সম্মেলন শুরু: জয় বাংলা ধ্বনিতে মুখরিত রাবি ক্যাম্পাস

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩১ জন দেখেছেন

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের ২৬তম বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে এ সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।

এসময় উপস্থিত ছিলেন সম্মেলনের প্রধান অতিথি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, জয়পুরহাট-২ আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন প্রমুখ।

ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, সম্মেলনকে ঘিরে সকাল থেকে ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছিল। পদপ্রত্যাশী নেতারা জয় বাংলা স্লোগানে মিছিল ও শোডাউন করে সম্মেলন কেন্দ্রে আসতে থাকেন। মাঠে পদপ্রার্থীদের প্লেকার্ড ও লিফলেট হাতে জয় বাংলা স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা।

জানা গেছে, ক্যাম্পাসে নিরাপত্তার জন্য গোয়েন্দা সংস্থা ও পর্যাপ্ত পুলিশ কাজ করছেন। তারা ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান করছেন।

এ ব্যাপারে নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বলেন, ক্যাম্পাসে নিরাপত্তার জন্য ৩৬০ জন পুলিশ কাজ করছেন। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত আছে।

সার্বিক বিষয়ে সম্মেলন ও শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, সম্মেলন সফলভাবে সম্পন্ন করতে ছাত্রলীগের স্বেচ্ছাসেবীরা কাজ করছেন। বিরূপ আবহাওয়ার কারণে অনুষ্ঠান শুরু করতে কিছুটা বিলম্ব হয়েছে। তবে আশা করি অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )