1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

রাজধানীতে ট্রেনের ধাক্কায় আইনজীবী নিহত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৪ জন দেখেছেন

রাজধানীর খিলক্ষেত রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় ইকবাল হোসেন (৪৫) নামে এক আইনজীবী মারা গেছেন।

রোববার (১৭ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে খিলক্ষেত রেলগেটের দক্ষিণ পাশের রেললাইনে ঘটনাটি ঘটে। খবর পেয়ে রাত ১২টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহত আইনজীবী ইকবাল হোসেন টঙ্গী পূর্ব দক্ষিণ আরিচপুরে বাড়ি আলী আকবরের ছেলে। ঢাকায় ধানমন্ডি ১০/এ  রোডের ২৩১ নম্বর বাসায় থাকতেন তিনি।

বিমানবন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) আলী আকবর এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গতরাতে খিলক্ষেত রেললাইনে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া চট্রগ্রামগামী মেইল ট্রেনের ধাক্কায় মারা যায় ওই ব্যক্তি। পরে তার কাছে থাকা ভিজিটিং কার্ড পাওয়া যায়। পরে স্বজনদের সঙ্গে কথা বলে তার পরিচয় শনাক্ত হয়।

এসআই আরও জানান, কেন ওই আইনজীবী খিলক্ষেত এলাকায় গিয়েছিলেন স্বজনেরা জানাতে পারেননি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )