1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ

রুশ হামলায় ইউক্রেনে ৫ বেসামরিক নিহত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৯ জন দেখেছেন

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনেৎস্ক অঞ্চলে রাশিয়ার হামলায় পাঁচ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

স্থানীয় সময় শনিবার পূর্বাঞ্চলীয় দনেৎস্ক অঞ্চলের কিরোভ ও কুইবিশেভস্কি জেলায় হামলা চালানো হয়।

দনেৎস্ক অঞ্চলে রাশিয়ার নিয়োগকৃত প্রধান কর্মকর্তা ডেনিস পুশিলিন জানান, কিরোভ ও কুইবিশেভস্কি জেলায় রুশ কামানের আঘাতে পাঁচজন নিহত হয়েছেন। সভেৎলোদারস্ক শহরে এক নারী আহত হয়েছেন।

অপরদিকে, স্থানীয় সময় রবিবার রাজধানী মস্কো, ক্রিমিয়া ও একটি তেলের ডিপোয় ইউক্রেন হামলা চালিয়েছে বলে দাবি করে রাশিয়া। সবকটি স্থানে ড্রোন হামলা চালানো হয়। রুশ সেনারা ৬টি ড্রোন ভূপাতিত করে বলেও দাবি করা হয়েছে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তেলের ডিপোয় ড্রোন হামলায় একটি জ্বালানি ট্যাঙ্কারে আগুন ধরে যায়। বেশ ক্ষয়ক্ষতিও হলেও এসব হামলায় এখন পর্যন্ত কারও হতাহতের খবর পাওয়া যায়নি।

রাশিয়ার ওরিওল অঞ্চলের গভর্নর আন্দ্রেই ক্লিচকভ টেলিগ্রামে বলেছেন, হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। জরুরি পরিষেবার সকল দল ওই অঞ্চলে কাজ করছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )