1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ

দোনেৎস্কে ইউক্রেনের হামলায় নিহত ৬

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৩ জন দেখেছেন

রাশিয়া অধিকৃত দোনেৎস্ক অঞ্চলে কিয়েভ বাহিনীর হামলায় ছয় বেসামরিক লোক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৯ জন।

শনিবার রাশিয়া সমর্থিত স্বঘোষিত দোনেৎস্ক পিপলস রিপাবলিকিয়ানের প্রধান ডেনিস পুশিলিন টেলিগ্রামে এ তথ্য নিশ্চিত করেছেন। খবর সিএনএনের।

পুশিলিন বলেন, ইউক্রেনীয় বাহিনী দোনেৎস্কে স্বিতলোদারস্ক এবং হরলিভকা শহরে গোলাবর্ষণ করেছে। এতে ছয়জন লোক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৯ বেসামরিক লোক।

তিনি বলেন, ইউক্রেনের হামলায় দোনেৎস্ক ছাড়াও স্বিতলোদারস্কের একজন মাঝ বয়সি মহিলা আহত হয়েছেন। দোনেৎস্কে ১৪ বছরের একটি বাচ্চা আহত হয়েছে।

তিনি বলেন, হামলার সময় বেশ কিছু বাড়িঘর এবং বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রসঙ্গত, গত বছর ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের ওপরে হামলা শুরু করে। এখনো চলছে এই যুদ্ধ। ২০২২ সালের সেপ্টেম্বরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিন লাখ রিজার্ভ সেনা প্রস্তুত করার ঘোষণা দেন। ওই সময় তিনি বলেছিলেন, ‘রাশিয়ার অখণ্ডতা’ রক্ষায় সেনা সমাবেশ জরুরি।

 

তবে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, তিন লাখ রিজার্ভ সেনা জড়ো করার কথা বলা হলেও প্রকৃতপক্ষে এটি অনেক বেশি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )