রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, এ সময় তাদের কাছ থেকে ১৩ হাজার ৯৪৮ ইয়াবা, ১৫২ গ্রাম হেরোইন, ২ কেজি ৩৪৪ গ্রাম গাঁজা ও ১৪ পিস নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।
তাদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।