1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ

বিশ্বের সবচেয়ে দামি প্লেন সৌদি রাজপুত্রের কাছে!

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৫ জন দেখেছেন

বিশ্বজুড়ে বহু সংখ্যক ধনকুবের রয়েছেন। তাদের মধ্যে ইলন মাস্ক, বিল গেটস, ওয়ারেন বাফেট, জেফ বেজোস, মার্ক জাকারবার্গ অন্যতম। ভারতেও রয়েছে বেশ কিছু ধনকুবের- মুকেশ আম্বানি, রতন টাটা ও গৌতম আদানি। লাখো কোটি মার্কিন ডলারের মালিক তারা।

বিলাসবহুল জীবনযাপন তাদের। দামি দামি গাড়ি থেকে ব্যক্তিগত বিমান—সবই আছে তাদের কাছে। কিন্তু অবাক করা বিষয় হল- বিশ্বের সবচেয়ে দামি ব্যক্তিগত প্লেনটি এই ধনকুবেরদের কারও হাতে নেই।

এটি আছে সৌদি আরবের রাজপুত্র ও ব্যবসায়ী আল ওয়ালিদ বিন তালাল আল সৌদের কাছে।

এই প্লেনের দাম বাংলাদেশি মুদ্রায় ৫ হাজার ৪৮৭ কোটি টাকারও বেশি।

জানা গেছে, সৌদির রাজপুত্রের ব্যক্তিগত প্লেনটি বোয়িং ৭৪৭-এর। এর বাজারমূল্য ২ হাজার ১৯৫ কোটি টাকার মধ্যে। কিন্তু সব মিলিয়ে মোট মূল্য ছাড়িয়েছে ৫ হাজার ৪৮৭কোটি টাকা।

কেন বাড়তি দাম?

মূলত এ প্লেনটিকে আরও বিলাসবহুল করার কারণে দাম বেড়েছে। চোখ ধাঁধানো অন্দরসজ্জার ফলেই জেটটির দাম এখন আকাশছোঁয়া।

এই প্লেনে অন্তত ৮০০ জন একসঙ্গে যেতে পারেন। এছাড়া রয়েছে ১০ আসনের ডাইনিং হল, বিলাসবহুল বেডরুম, নামাজের ঘর। রয়েছে হোম থিয়েটার ও স্পা।

এছাড়া ‘স্টিম বাথ’-এর জন্য রয়েছে আলাদা ঘর।

এদিকে ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানি ও গৌতম আদানিরও ব্যক্তিগত প্লেন আছে। সেগুলো বিলাসবহুল হলেও সৌদি যুবরাজের এই প্লেনের দাম অনেক কম বেশি।

অবাককরা তথ্য হল- মার্কিন ধনকুবের ইলন মাস্ক ও বিল গেটস এবং জেফ বেজোসদের কাছেও ব্যক্তিগত প্লেন আছে। কিন্তু সেগুলোর দামও সৌদির রাজপুত্রের প্লেনের থেকে অনেক কম। সূত্র: ডিএনএ ইন্ডিয়া

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )