1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ

ইউক্রেন যুদ্ধে রুশ কমান্ডার পপোভ নিহত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৪ জন দেখেছেন

ইউক্রেনে রাশিয়ার বিমানবাহিনীর অভিজাত ইউনিটের কমান্ডার ভ্যাসিলি পপোভ নিহত হয়েছেন।

১০ সেপ্টেম্বর তিনি নিহত হন বলে জানিয়েছে মার্কিন থিংক ট্যাংক ইন্সটিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ)। তবে এই বিষয়ে রাশিয়ার কোনো বক্তব্য পাওয়া যাওয়া যায়নি। খবর নিউজউইকের।

রুশপন্থি সামরিক ব্লগারদের টেলিগ্রাম চ্যানেল ও রাশিয়ার স্বাধীন সংবাদমাধ্যম মিডিয়াজোনার প্রতিবেদনে বলা হয়েছে, ২৪৭তম গার্ডস এয়ার অ্যাসল্ট রেজিমেন্টের কমান্ডার ভ্যাসিলি পপোভ ইউক্রেনের ঝাপোরিজিয়া-দোনেৎস্ক রণক্ষেত্রে একটি অজ্ঞাত স্থানে নিহত হয়েছেন।

সামরিক ব্লগার এগর গুজেনকো প্রথম পপোভের মৃত্যুর খবর জানান।

১০ সেপ্টেম্বর নিজের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা একটি ভয়েস বার্তার মাধ্যমে এ খবর জানান তিনি।

সম্প্রতি পপোভ ইউক্রেনর বিরুদ্ধে যুদ্ধের দায়িত্ব গ্রহণ করেছিলেন। গুজেনকো জানান, তিনি ভালো মানুষ ছিলেন। তিনি তাকে বীর হিসেবেও উল্লেখ করেছেন।

গুজেনকো আরও বলেন, আমি তার জন্য দুঃখিত। তার সঙ্গে আরও তিনজন নিহত হয়েছেন। আমি তাদের জন্যও দুঃখিত।

মিডিয়াজোনার প্রতিবেদনে আরও বলা হয়েছে, পপোভের মৃত্যুকালে বয়স হয়েছিল ৩৮ বছর। তিনি একজন অধিনায়ক ও মেজর ছিলেন। ২০০১ সালে বলা হয়েছিল, পপোভ জেনারেল এয়ার ফোর্স একাডেমিতে পড়াশোনা করেছেন।

আইএসডব্লিউ জানিয়েছে, ভ্যাসিলি পপোভ সম্ভবত আগস্ট বা সেপ্টেম্বর ২৪৭তম কমান্ডার হিসেবে পিয়োত্রো পপোভের স্থলাভিষিক্ত হয়েছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )