1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ

ভারতে রানওয়েতে আছড়ে পড়ল যাত্রীবাহী প্লেন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৩ জন দেখেছেন

ভারতে বিমানবন্দরে অবতরণের সময় আছড়ে পড়েছে একটি যাত্রীবাহী প্রাইভেট জেট। প্রবল বৃষ্টির কারণে দৃশ্যমানতা একেবারে কমে যাওয়ার কারণে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে। অবশ্য এই ঘটনায় আটজন আহত হলেও প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারতের মহরাষ্ট্র রাজ্যের মুম্বাই বিমানবন্দরে এই ঘটনা ঘটেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় মুম্বাই বিমানবন্দরে প্রবল বৃষ্টির মধ্যে অবতরণের চেষ্টা করার সময় একটি ব্যক্তিগত বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং বিধ্বস্ত হয়। দুর্ঘটনাকবলিত বিমানটিতে আটজন আরোহী ছিলেন। তাদের মধ্যে পাঁচজন যাত্রী এবং তিনজন ক্রু। এর মধ্যে একজন পাইলট, একজন সহ-পাইলট এবং অন্যজন ফ্লাইট অ্যাটেনডেন্ট।

ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন জানিয়েছে, যাত্রীবাহী ওই প্রাইভেট জেটের আট আরোহীর সবাইকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় তারা কী পরিমাণ আঘাত পেয়েছেন তা জানা না গেলেও এখন পর্যন্ত প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )