1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ

খামার থেকে পালাল ৭৫ কুমির

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩১ জন দেখেছেন

চীনের দক্ষিণাঞ্চলের একটি প্রজনন খামার থেকে ৭৫টি কুমির বেরিয়ে গেছে বলে চীনা কর্তৃপক্ষ জানিয়েছে। টাইফুন হাইকুইয়ের কারণে সৃষ্ট বন্যায় গুয়াংডং প্রদেশের মাওমিংয়ে একটি হ্রদ উপচে পড়লে এ ঘটনা ঘটে।

বেরিয়ে যাওয়া কুমিরগুলোর কয়েকটিকে পুনরুদ্ধার করা হলেও স্থানীয় কর্তৃপক্ষ ‘নিরাপত্তার কারণে’ অন্যগুলোকে গুলি বা বিদ্যুৎস্পৃষ্ট করেছে। মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছে, আটটি সরীসৃপকে এ পর্যন্ত ধরা হয়েছে।

এছাড়া খামারের কাছের গ্রামবাসীকে বাড়িতে নিরাপদে থাকতে বলা হয়েছে। মাওমিংয়ের জরুরি ব্যবস্থাপনা ব্যুরো অনুসারে, বন্যার পর থেকে ৬৯টি প্রাপ্তবয়স্ক এবং ছয়টি ছোট কুমির খামার থেকে বেরিয়ে গেছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কর্মকর্তারা স্বীকার করেছেন, কিছু সরীসৃপ এখনো গভীর পানিতে রয়েছে। তাদের খুঁজে বের করতে সোনার যন্ত্রপাতি ব্যবহার করছে জরুরি পরিষেবাগুলো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )