1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ

দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কা, নিহত ১১

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৬ জন দেখেছেন

ভারতের রাজস্থানের ভরতপুরে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসকে দ্রুতগতির একটি ট্রাক ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই ১১ জন নিহত ও ১২ জন আহত হন।

বুধবার (১৩ সেপ্টেম্বর) ভোরে বাসটি রাজস্থানের পুষ্কর থেকে উত্তর প্রদেশের তীর্থধাম বৃন্দাবনে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। তেল ফুরিয়ে যাওয়ায় যাত্রীবাহী বাসটি একটি সেতুর ওপর দাঁড়িয়ে ছিল। কিন্তু একটি দ্রুতগামী ট্রাক এসে বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। খবর এনডিটিভির।

বাসটির বেঁচে যাওয়া এক যাত্রী জানায়, বাসটি একটি সেতুর ওপর গিয়ে নষ্ট হওয়ার কারণে দাড়িয়ে ছিল। এসময় চালক ও কয়েকজন যাত্রী বাসের পেছনে দাঁড়িয়ে ছিলেন। ঠিক তখনই বিপরীত দিক থেকে দ্রুতগামী ট্রাকটি এসে ধাক্কা দেয়।

স্থানীয় পুলিশ জানিয়েছে, তেল ফুরিয়ে যাওয়ার কারণে বাসটি লখনপুর এলাকার আন্ত্রা ফ্লাইওভারের ওপর দাঁড়িয়ে ছিল। ট্রাকটি থেমে থাকা বাসটিকে পেছন থেকে এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন পুরুষ ও ছয়জন নারী নিহত হন।

এ ঘটনায় মামলা দায়েরের পর এ দুর্ঘটনার তদন্ত করছে পুলিশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )