1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ

জ্বরে আক্রান্ত হয়ে মৃত ২, নিপাহ ভাইরাসের আতঙ্ক কেরালায়

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৪ জন দেখেছেন

অজানা জ্বরে দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুতে ভারতের কেরালায় তৈরি হয়েছে আতঙ্ক। সেই সঙ্গে জারি করা হয়েছে নিপাহ ভাইরাস সতর্কতা। কেরালার কোজিকোড়ের একটি বেসরকারি হাসপাতালে অজানা জ্বরে ২ ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। অজানা জ্বরে এই মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসার পরে নড়েচড়ে বসেছে কেরালা স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতর কর্মকর্তাদের সন্দেহ, নিপাহ ভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে ওই দুই ব্যক্তির। এরপরেই দফতরের তরফে নিপাহ ভাইরাস নিয়ে সতর্কতা জারি করা হয়। জানা গেছে, কয়েকদিন আগে জ্বর নিয়ে কোজিকোড়ের বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওই দুই ব্যক্তি। বর্তমানে অজানা জ্বরে আক্রান্ত হয়ে ওই বেসরকারি হাসপাতালে আরও চারজন চিকিৎসাধীন।

এদের মধ্যে তিনজন শিশু।

চিকিৎসাধীন শিশুদের মধ্যে দুইজনের বয়স ৪ এবং ৯ বছর। বাকিজন ১০ মাসের। সকলেরই জ্বর, সর্দি ও শ্বাসকষ্টের মতো উপসর্গ রয়েছে।

বর্তমানে তাদের কড়া নজরে রাখা হয়েছে বলে স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে। দফতরের তরফে আরও জানানো হয়েছে যে- চিকিৎসাধীন চারজনের রক্তের নমুনা পাঠানো হয়েছে পুনে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে।

অজানা জ্বরের পিছনে নিপাহ ভাইরাসের প্রভাব রয়েছে কিনা, রিপোর্ট হাতে পাওয়ার পর নিশ্চিত করা যাবে বলে কেরালা স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে। এদিকে, নিপাহ ভাইরাস নিয়ে উদ্ধেগ প্রকাশ করেছেন কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ। পরিস্থিতি খতিয়ে দেখতে স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের একটি বৈঠক করেছেন তিনি।

এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশও দিয়েছেন বলে জানা গেছে। তবে, কেরালায় নিপাহ ভাইরাসের আতঙ্ক এই প্রথম নয়। ২০১৮ এবং ২০২১ সালেও কোজিকোড়ে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছিল। ২০১৮ সালে নিপাহ ভাইরাসে আক্রান্ত এমন ২৩টি রেকর্ড ধরা পড়েছিল। এর মধ্যে ১৭ জনের মৃত্যু হয়।

সূত্র- এই সময়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )