1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন বাংলাদেশির

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩২ জন দেখেছেন

যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন হবিগঞ্জের ব্যবসায়ী ও তার দুই সন্তানের। এ ঘটনায় আহত হয়েছেন ওই প্রবাসীর ব্যবসায়ীর স্ত্রীও।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল দেশটির লেস্টার সিটির হিংলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, আলমগীর হোসেন সাজু (৩০) এবং তার সন্তান জাকির হোসেন (৯) ও মাইরা হোসেন (৪)।

জানা যায়, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কল্যাণপুর গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন সাজু দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। সাজু সপরিবারে একদিনের সফরে বার্মিংহাম থেকে লেস্টারে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে তাদের বহনকারী বিএমডব্লিউ কারটিকে একটি লরি ধাক্কা দেয়।

এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই সাজু ও তার ছেলে জাকির নিহত হন। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় মাইরা হোসেনের। এছাড়াও ওই প্রবাসীর স্ত্রী সেখানকার একটি হাসপাতালে আইসিইউতে রয়েছেন। সাজু বার্মিংহাম শহরের নিকটবর্তী ওয়ালসালের প্লেক শেরিডান স্ট্রিটের বাসিন্দা বলে জানা গেছে।

যুক্তরাজ্যে বসবাসরত হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংঠনিক সম্পাদক নূর উদ্দিন চৌধুরী বুলবুল জানান, সাজু বার্মিংহামের একজন ব্যবসায়ী। তাদের এমন মর্মান্তিক মৃত্যুতে বাঙ্গালী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )