1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম
প্রবাসী আওয়ামী লীগ নেতাদের ঐক্যের আহ্বান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে একসঙ্গে কাজের অঙ্গীকার ​”চলতি বছরেই দেশে ফিরব” — এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার, পরিচয় নিয়ে যা জানা গেল লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি

আপাতত ‘ঘুমিয়ে পড়েছে’ চন্দ্রযানের ল্যান্ডার ও রোভার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৭ জন দেখেছেন

ব্যাটারির চার্জ শেষের দিকে তাই আপাতত চন্দ্রযানের রোভার প্রজ্ঞান ও ল্যান্ডার বিক্রমকে ঘুমন্ত (স্লিপ) মুডে পাঠিয়ে দিয়েছে ইসরো। ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র জানিয়েছে, তারা পাশাপাশি ঘুমন্ত অবস্থায় থাকবে।

চার্জের জন্য প্রজ্ঞান ও বিক্রমেরর সূর্যালোক দরকার। ইসরো জানিয়েছে, সৌর শক্তি কমে যাওয়া ও ব্যাটারি ফুরিয়ে যাওয়ায় পাশাপাশি ঘুমিয়ে পড়বে চন্দ্রযানের এই দুই অংশ।

তবে ইসরো জানিয়েছে, পরবর্তী চন্দ্র দিন শুরু হলে সেপ্টেম্বরের ২২ তারিখ নাগাদ আবার জেগে উঠবে বিক্রম ও প্রজ্ঞান।

বিক্রম নামের ল্যান্ডারটি রোভার প্রজ্ঞানকে নিয়ে ২৩ আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে। আর এর মাধ্যমেই চাঁদের ওই মেরুতে পা রাখা প্রথম দেশ হিসেবে ইতিহাস গড়ে ভারত।

হালনাগাদ তথ্যে সোমবার ইসরো জানায়, বিক্রম আবারো চাঁদে সফট ল্যান্ডিং করেছে।

সূত্র: বিবিসি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )