রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৫৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার (৩ সেপ্টেম্বর) ছয়টা থেকে সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে. এন. রায় নিয়তি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আসামিদের কাছ থেকে ৩২৫৬৯ ইয়াবাট্যাবলেট, ৭৭ কেজি ৩৮০ গ্রাম গাঁজা ও ৩০৫ পুরিয়া হেরোইন জব্দ করা হয়।
আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯ টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।