1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

এবার হলুদ সাগরে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১০ জন দেখেছেন

কোরিয়া উপদ্বীপের পশ্চিম উপকূল তথা হলুদ সাগরে বেশ কয়েকটি ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া।

শনিবার ভোরের দিকে এই মিসাইলগুলো নিক্ষেপ করা হয়।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।

কয়েক দিন আগে উপদ্বীপের পূর্ব উপকূলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দেশটি।

সেটিকে উত্তর কোরিয়ার জন্য দক্ষিণ কোরিয়ায় পারমাণবিক হামলা চালানোর প্রস্তুতি হিসেবে আখ্যা দেওয়া হয়।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ এক বিবৃতিতে বলেন, হলুদ সাগরে স্থানীয় সময় ভোর ৪টার দিকে যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে তা বিশ্লেষণ করছে সিউল ও ওয়াশিংটন।

দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটির সামরিক বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

চিপ অব স্টাফ আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে গভীরভাবে সহযোগিতা বজায় রাখতে আমাদের সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে।

সূত্র: আল-জাজিরা

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )