1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ড্র, ব্যাটে-বলে নজর কাড়লেন তরুণেরা বিমানের কার্পেটের নিচে জীবন্ত সাপ, বাতিল জাপানের অভ্যন্তরীণ ফ্লাইট কক্সবাজারের তারকা হোটেলে আগুন, প্রাণভয়ে সৈকতে ছুটলেন ৩০০ পর্যটক! জনসমক্ষে না এলেও সুস্থ আছেন মোজতবা খামেনি, দাবি ইরানি কূটনীতিকের সাজেক থেকে ফেরার পথে গোলাগুলি, আতঙ্কে ২,৯৩৩ পর্যটক ষষ্ঠ শ্রেণির আইসিটি বই থেকে দাঁড়িপাল্লার প্রতীক পরিবর্তনের উদ্যোগ এনসিটিবির জ্বালানি আমদানি ও অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ–আলজেরিয়ার নতুন উদ্যোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার খুলনা সফরে তারেক রহমান, উন্নয়নের প্রত্যাশা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মোহাম্মদপুরে ‘মুখে ল’ গ্যাংয়ের সক্রিয় সদস্য দিদার গ্রেপ্তার চট্টগ্রামের রাজনীতিতে নারী নেতৃত্বের পরিচিত মুখ মমতাজ খানের মৃত্যু

পাঁচ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৩ জন দেখেছেন

দেশের পাঁচটি জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এমন তথ্য জানিয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মেহেদী হাসান জানিয়েছেন, ব্ৰহ্মপুত্র ও যমুনার পানির সমতল বৃদ্ধি পাচ্ছে। শুক্রবার (০১ সেপ্টম্বর) ব্রহ্মপুত্র নদের পানি সমতল স্থিতিশীল থাকতে পারে ও যমুনা নদীর পানির সমতল বৃদ্ধি পেতে পারে।

গঙ্গা-পদ্মা নদীর পানির সমতল বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানির সমতল হ্রাস পাচ্ছে, যা শনিবার (০২ সেপ্টেম্বর) পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

যমুনা নদী কাজিপুর পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এছাড়া যমুনা নদীর তীরবর্তী গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি বিরাজ করতে পারে, যা পরবর্তীতে উন্নতি লাভ করতে পারে।

বর্তমানে তিস্তার পানি রংপুরের কাউনিয়ায়, যমুনার পানি গাইবান্ধার ফুলছড়ি ও সাঘাটায়, জামালপুরের বাহাদুরাবাদ, বগুড়ার সারিয়াকান্দি, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের পোড়াবাড়ীতে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে এসব জেলা নিম্নাঞ্চল বন্যার পানিতে প্লাবিত হয়েছে।

পাউবো জানিয়েছে, বিভিন্ন নদ-নদীতে তাদের পর্যবেক্ষণাধীন ১০৯টি স্টেশনের মধ্যে পানির সমতল বেড়েছে ৫৫টিতে, কমেছে ৫২টিতে। আর দুটি স্টেশনে পানির সমতল অপরিবর্তিত আছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )