1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ড্র, ব্যাটে-বলে নজর কাড়লেন তরুণেরা বিমানের কার্পেটের নিচে জীবন্ত সাপ, বাতিল জাপানের অভ্যন্তরীণ ফ্লাইট কক্সবাজারের তারকা হোটেলে আগুন, প্রাণভয়ে সৈকতে ছুটলেন ৩০০ পর্যটক! জনসমক্ষে না এলেও সুস্থ আছেন মোজতবা খামেনি, দাবি ইরানি কূটনীতিকের সাজেক থেকে ফেরার পথে গোলাগুলি, আতঙ্কে ২,৯৩৩ পর্যটক ষষ্ঠ শ্রেণির আইসিটি বই থেকে দাঁড়িপাল্লার প্রতীক পরিবর্তনের উদ্যোগ এনসিটিবির জ্বালানি আমদানি ও অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ–আলজেরিয়ার নতুন উদ্যোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার খুলনা সফরে তারেক রহমান, উন্নয়নের প্রত্যাশা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মোহাম্মদপুরে ‘মুখে ল’ গ্যাংয়ের সক্রিয় সদস্য দিদার গ্রেপ্তার চট্টগ্রামের রাজনীতিতে নারী নেতৃত্বের পরিচিত মুখ মমতাজ খানের মৃত্যু

বান্দরবানে ২০ রোহিঙ্গা আটক

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৩ জন দেখেছেন

বান্দরবান শহরে অভিযান চালিয়ে ২০ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে একটি আবাসিক হোটেলে জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখা এবং সদর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে তাদের বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আটক সবাই কক্সবাজার জেলার উখিয়ার থ্যাংখালী রোহিঙ্গা ক্যাম্পের নিবন্ধিত বাসিন্দা।

বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক রোহিঙ্গাদের নিজ নিজ নিবন্ধিত ক্যাম্পে ফেরতের প্রক্রিয়া চলছে।

আটক ব্যক্তিরা হচ্ছেন-সিদ্দিক (২১), হাসান (২০), আরাফাত (২০), হোসাইন (২২), সালাম (২৫), ইউসুফ (২১), নুর আলম (৫০), মো. জোহর (৩৫), আলিম উল্লাহ (২৬), রুহুল আমিন (২২), হাফিজুর রহমান (২৮), নুর আলম (৩৭), হোসেন আহমদ (৩৬), হাকিম (৩০), আলম (৩০), জাফর হোসেন (২২), আরিফ (৩০), আহমুদুল (৫২) এবং দুই কিশোর।

বান্দরবান সদর থানার এসআই আমিনুল ইসলাম জানান, আটক রোহিঙ্গারা অন্য এলাকায় কাজের কথা বলে ক্যাম্প থেকে বেরিয়ে আসে। এর আগেও তারা ক্যাম্পের বাইরে গিয়ে কক্সবাজারসহ আশপাশের এলাকায় কাজ করে ক্যাম্পে ফিরে গেছে বলে জানিয়েছে আটক রোহিঙ্গা সদস্যরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )