1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ড্র, ব্যাটে-বলে নজর কাড়লেন তরুণেরা বিমানের কার্পেটের নিচে জীবন্ত সাপ, বাতিল জাপানের অভ্যন্তরীণ ফ্লাইট কক্সবাজারের তারকা হোটেলে আগুন, প্রাণভয়ে সৈকতে ছুটলেন ৩০০ পর্যটক! জনসমক্ষে না এলেও সুস্থ আছেন মোজতবা খামেনি, দাবি ইরানি কূটনীতিকের সাজেক থেকে ফেরার পথে গোলাগুলি, আতঙ্কে ২,৯৩৩ পর্যটক ষষ্ঠ শ্রেণির আইসিটি বই থেকে দাঁড়িপাল্লার প্রতীক পরিবর্তনের উদ্যোগ এনসিটিবির জ্বালানি আমদানি ও অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ–আলজেরিয়ার নতুন উদ্যোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার খুলনা সফরে তারেক রহমান, উন্নয়নের প্রত্যাশা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মোহাম্মদপুরে ‘মুখে ল’ গ্যাংয়ের সক্রিয় সদস্য দিদার গ্রেপ্তার চট্টগ্রামের রাজনীতিতে নারী নেতৃত্বের পরিচিত মুখ মমতাজ খানের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে দেশে ওয়ার্ডভিত্তিক কর্মসূচি ঘোষণা যুবলীগের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১৬০ জন দেখেছেন

ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী ওয়ার্ডভিত্তিক কর্মসূচি ঘোষণা করেছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ।

আজ বৃহস্পতিবার মিরপুর-১০ নম্বর গোল চত্বরে (ফলপট্টি) যুবলীগ আয়োজিত ‘ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম ও পরিচ্ছন্নতা’ অভিযানে তিনি এ ঘোষণা দেন।

যুবলীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ ফজলে শামস্ পরশ বলেন, আমাদের দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যুবলীগকেই ভবিষ্যৎ রাজনীতির ট্রেন্ড সৃষ্টি করতে হবে। আমরা মানবিক যুবলীগে রূপান্তরিত হয়েছি শেখ হাসিনার অনুরেপ্ররণায়। পথ প্রদর্শক জননেত্রী শেখ হাসিনার দেখানো পথে আজ আমাদের মানবিক যুবলীগ হাঁটছে। যুবলীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের নেপথ্যে জননেত্রী শেখ হাসিনার অনুপ্রেরণা। পরিশেষে আমি এই পরিচ্ছন্ন আয়োজনের শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং দেশের সকল মহানগরের ওয়ার্ড ইউনিটগুলোকে এই ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির ঘোষণা দিচ্ছি।

যুবলীগের কর্মসূচির মধ্যে রয়েছে, (১) জনসচেতনা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ এবং পোস্টার, ই-পোস্টার প্রকাশের মাধ্যমে জনসচেতনা সৃষ্টি ও প্রচার-প্রচারণা চালানো। (২) ডেঙ্গুবিষয়ক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে থানা-উপজেলা-আসন ভিত্তিক র‌্যালি করা। (৩) এছাড়া রক্তদান কর্মসূচি হাতে নেওয়া। (৪) কেন্দ্রীয় যুবলীগের পক্ষ থেকে টেলিমেডিসিন টিম এবং প্রতিটি জেলা ও মহানগরে টেলিমেডিসিন টিম গঠন করা। (৫) সচেতনামূলক ভিডিও বার্তা প্রচার করা। (৬) দেশের সকল মহানগর ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখা।

শেখ ফজলে শামস্ পরশ বলেন, ‘শুধু লোক দেখানো কার্যক্রম বা নামকা ওয়াস্তে কর্মসূচি যুবলীগ করে না। আমাদের এই কার্যক্রম তৃণমূলে নিয়ে যেতে হবে। ডেঙ্গু মোকাবিলায় আমাদের ঢাকাসহ সকল মহানগরে ওয়ার্ডভিত্তিক এই কর্মসূচি হাতে নিতে হবে। আমাদের নিজেদের পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে এবং পাড়া প্রতিবেশীদেরও উদ্বুদ্ধ করতে হবে। তাহলেই এই দুর্যোগ মোকাবিলা সম্ভব হবে। ’

‘সরকারের প্রচেষ্টার পাশাপাশি আমাদের প্রত্যেকর নিজ নিজ আঙ্গিনা ও আবাসস্থল পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করতে হবে, এতে করে স্বল্পসময়ের জন্য হলেও ডেঙ্গু থেকে আমরা মুক্তি পাবো। মশক দমনে একমাত্র উপায় হচ্ছে আমাদের সচেতনা। আমরা নিজ নিজ জায়গা থেকে সচেতন হলে এ সমস্যা সমাধান সম্ভব হবে।’

তিনি বলেন, ‘এই পরিচ্ছন্নতার অভিযান একটা প্রতীকই বার্তা বহন করে: এর মানে, যুবলীগ সমাজের সৃষ্ট জঞ্জাল ও আবর্জনা দূর করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এই জঞ্জাল হলো দুর্নীতি, অপসংস্কৃতি, অপপ্রচার ও মিথ্যাচারের অপরাজনীতি। বিএনপি-জামায়াত যেই মিথ্যাচার করছে, তা আমাদের মোকাবিলা করতে হবে, সত্য দ্বারা। এ জন্য আপনাদের দায়িত্ব নিতে হবে। এছাড়া হত্যা-খুন, অগ্নিসন্ত্রাস, জঙ্গিবাদ, বোমাবাজির অপরাজনীতি বাংলার মাটি থেকে চিরতরে দূর করতে হবে।

যুবলীগের সাধারণ সম্পাদক মো .মাইনুল হোসেন খান নিখিল বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ দেশের যে কোন ক্রান্তিকালে দুর্যোগ-দুর্বিপাকে, করোনা মহামারীসহ যে কোনো সময় অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায়। আপনারা জানেন বর্তমানে ডেঙ্গু জ্বর ঢাকাসহ সারাদেশে তেমনি মহামারি আকার ধারণ করেছে এই ডেঙ্গু কীভাবে নিধন করা যায়, প্রতিরোধ করা যায়, কীভাবে ডেঙ্গুর প্রকোপ থেকে সাধারণ মানুষকে রক্ষা করা যায় বা সচেতন করা যায় সে উপলক্ষে আজকের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান।

তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ দেশের মানুষের কল্যাণে সদা তৎপর। করোনা মহামারীর সময় অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী, টেলিমেডিসিন সেবা, ফ্রি অক্সিজেন ও অ্যাম্বুলেন্স সেবা, করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া মানুষের দাফন-কাফন ও সৎকার করেছে যুবলীগ। শুধু তাই নয় শীতের সময় সারাদেশে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে যুবলীগ। অসহায় কৃষকের জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছে যুবলীগের নেতা-কর্মীরা। দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশব্যাপী বৃক্ষরোপণ করে থাকে যুবলীগ। এভাবেই বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রীর নির্দেশে মানবতার সেবায়, দেশের সেবায় সদা নিয়োজিত যুবলীগের নেতা-কর্মীরা। কিন্তু এদেশে আরও একটি দল আছে যারা ক্ষমতায় যাওয়ার জন্য মানুষ পুড়িয়ে মারে, জনগণের জানমালের ক্ষতি করে, সন্ত্রাসী কায়দায় সাধারণ মানুষকে ভয়ভীতি দেখায় তারা হল বিএনপি-জামায়াত। বিএনপি-জামায়াত করোনা মহামারি বা অন্য কোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায় না। দেশের টাকা বিদেশে পাচার করে, দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করতে লবিস্ট নিয়োগ করে নানামুখী ষড়যন্ত্র করছে। এই সন্ত্রাসী সংগঠন বিএনপি-জামাত যেন সাধারণ মানুষের ক্ষতি করতে না পারে সে জন্য সবাইকে সচেতন থাকতে হবে। যুবলীগের নেতা-কর্মীদেরও সজাগ থাকতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ, মো. হাবিবুর রহমান পবন, ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি জোদ্দার, ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, কেন্দ্রীয় যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব মুস্তাফিজ, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডা. মো. ফরিদ রায়হান, পরিবেশ বিষয়ক সম্পাদক মো. হারিছ মিয়া শেখ সাগর, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মো. আব্দুল মুকিত চৌধুরী, উপ-দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা, উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট শেখ নবীরুজ্জামান বাবু, উপ-ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. আলতাফ হোসেন, উপ-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক এন আই আহমেদ সৈকত, উপ-পরিবেশবিষয়ক সম্পাদক সামছুল ইসলাম পাটোয়ারী, উপ-কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক মোল্লা রওশন জামির রানা, উপ-ধর্ম সম্পাদক হরে কৃষ্ণ বৈদ্যসহ কেন্দ্রীয় মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতা-কর্মী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )