1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ড্র, ব্যাটে-বলে নজর কাড়লেন তরুণেরা বিমানের কার্পেটের নিচে জীবন্ত সাপ, বাতিল জাপানের অভ্যন্তরীণ ফ্লাইট কক্সবাজারের তারকা হোটেলে আগুন, প্রাণভয়ে সৈকতে ছুটলেন ৩০০ পর্যটক! জনসমক্ষে না এলেও সুস্থ আছেন মোজতবা খামেনি, দাবি ইরানি কূটনীতিকের সাজেক থেকে ফেরার পথে গোলাগুলি, আতঙ্কে ২,৯৩৩ পর্যটক ষষ্ঠ শ্রেণির আইসিটি বই থেকে দাঁড়িপাল্লার প্রতীক পরিবর্তনের উদ্যোগ এনসিটিবির জ্বালানি আমদানি ও অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ–আলজেরিয়ার নতুন উদ্যোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার খুলনা সফরে তারেক রহমান, উন্নয়নের প্রত্যাশা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মোহাম্মদপুরে ‘মুখে ল’ গ্যাংয়ের সক্রিয় সদস্য দিদার গ্রেপ্তার চট্টগ্রামের রাজনীতিতে নারী নেতৃত্বের পরিচিত মুখ মমতাজ খানের মৃত্যু

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভি রাখসান্দ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১৫১ জন দেখেছেন

এশিয়ার নোবেলখ্যাত র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছেন জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভি রাখসান্দ।

চলতি বছর এই পুরস্কার প্রবর্তনের ৬৫তম বার্ষিকীতে করভিকে ‘উদীয়মান নেতা’ হিসেবে এই স্বীকৃতি দিয়েছে র‍্যামন ম্যাগসাইসাই কর্তৃপক্ষ।

এবারের র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছেন আরও ৩ জন — ভারতের রবি কান্নান আর., পূর্ব তিমুরের ইগুয়েনিও লেমোস ও ফিলিপাইনের মিরিয়াম করোনেল–ফেরের।

আজ বৃহস্পতিবার র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য পাওয়া গেছে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় করভি রাখসান্দ সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা ২০০৭ সাল থেকে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করে আসছি। শিক্ষামূলক কার্যক্রমে ক্রমান্বয়ে আমাদের পরিধি আরও বেড়েছে। এ পুরস্কার আমাদের জন্য একটি বড় স্বীকৃতি। এটি আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিলো।’

র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের ওয়েবসাইটে জানানো হয়েছে, সুবিধাবঞ্চিতদের জন্য কাজ করা, সবার মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া ও হাজারো তরুণ-তরুণীকে সমাজ পরিবর্তনে উদ্বুদ্ধ করা এবং করভির দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বের জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )