1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ড্র, ব্যাটে-বলে নজর কাড়লেন তরুণেরা বিমানের কার্পেটের নিচে জীবন্ত সাপ, বাতিল জাপানের অভ্যন্তরীণ ফ্লাইট কক্সবাজারের তারকা হোটেলে আগুন, প্রাণভয়ে সৈকতে ছুটলেন ৩০০ পর্যটক! জনসমক্ষে না এলেও সুস্থ আছেন মোজতবা খামেনি, দাবি ইরানি কূটনীতিকের সাজেক থেকে ফেরার পথে গোলাগুলি, আতঙ্কে ২,৯৩৩ পর্যটক ষষ্ঠ শ্রেণির আইসিটি বই থেকে দাঁড়িপাল্লার প্রতীক পরিবর্তনের উদ্যোগ এনসিটিবির জ্বালানি আমদানি ও অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ–আলজেরিয়ার নতুন উদ্যোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার খুলনা সফরে তারেক রহমান, উন্নয়নের প্রত্যাশা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মোহাম্মদপুরে ‘মুখে ল’ গ্যাংয়ের সক্রিয় সদস্য দিদার গ্রেপ্তার চট্টগ্রামের রাজনীতিতে নারী নেতৃত্বের পরিচিত মুখ মমতাজ খানের মৃত্যু

বরিশালে তিন নদীর পানি বিপৎসীমার উপরে

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১২৯ জন দেখেছেন

বরিশালে নদ-নদীর পানি আবারও বেড়েছে। বুধবার বরিশাল বিভাগের ৩ নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। আরও কয়েকটি নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই করে প্রবাহিত হয়েছে।

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের হাইড্রোগ্রাফি বিভাগের বুধবারের পরিসংখ্যান বিশ্লেষনে দেখা যায়, বুধবার ভোলার তজুমুদ্দিনে মেঘনা ও সুরমা নদীর পানি বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার উপর দিয়ে এবং এই দুই নদীর পানি দৌলতখান উপজেলায় বিপৎসীমার ১৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এদিকে বরিশাল জেলার হিজলা উপজেলায় ধর্মগঞ্জ নদীর পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে।

অপরদিকে, বরগুনার পাথরঘাটা পয়েন্টে বিষখালী নদীর পানি বিপৎসীমার ২ সেন্টিমিটার নিচ দিয়ে, বেতাগী পয়েন্টে বিষখালী নদীর পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে, বরগুনা পয়েন্টে বিষখালী নদীর পানি বিপৎসীমার ২১ সেন্টিমিটার নিচ দিয়ে, পিরোজপুর পয়েন্টে বলেশ্বর নদীর পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে, উমেদপুর পয়েন্টে কঁচা নদীর পানি বিপৎসীমার ১২ সেন্টিমিটার নিচ দিয়ে, পটুয়াখালীর মির্জাগঞ্জ পয়েন্টে বুড়িশ্বর ও পায়রা নদীর পানি বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার নিচ দিয়ে ও আমতলীতে এই দুই নদীর পানি বিপৎসীমার ৪৭ সেন্টিমিটার নিচ দিয়ে, ভোলা খেয়াঘাট পয়েন্টে তেতুলিয়া নদীর পানি বিপৎসীমার ২৫ সেন্টিমিটার নিচ দিয়ে এবং বাবুগঞ্জে সুগন্ধা নদীর পানি বিপৎসীমার ৪০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে।

নদীর পানি বৃদ্ধির বিষয়ে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেন বলেন, উত্তর-পূর্বাঞ্চলে নদ-নদীর পানি বাড়ছে। এর প্রভাব পড়েছে দক্ষিণাঞ্চলের বিভিন্ন নদ-নদীতে। চলতি ভাদ্র মাস এবং পূর্ণিমা আসন্ন হওয়ায় আগামী কয়েক দিনে দক্ষিণের বিভিন্ন নদ-নদীর পানি আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )