1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

যুক্তরাজ্যে পোষা টিয়া হত্যার দায়ে দুই নারীর কারাদণ্ড

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ১৮৫ জন দেখেছেন

পোষা টিয়া পাখি হত্যার দায়ে যুক্তরাজ্যে দুই নারীকে কারাগারে পাঠানো হয়েছে। যুক্তরাজ্যের কার্লাইল শহরের বাসিন্দা নিকোলা ব্র্যাডলি (৩৫) এবং ট্রেসি ডিক্সন (৪৭) মদ্যপানের পর নেশাগ্রস্ত হয়ে আফ্রিকান গ্রে প্রজাতির টিয়া পাখিটিকে মেরে ফেলে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

আদালতের রায় অনুসারে, মারার আগে পাখিটিকে পরিষ্কার করার স্প্রে দেওয়া হয়েছিল। পরে পাখিটির ঘাড় ভেঙ্গে ফেলা হয়। বিচারকের ভাষ্যমতে দুই মহিলার নিষ্ঠুরতা ছিল সীমার বাইরে। তাদের উভয়কে ২৫ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

তবে উভয় নারীই প্রথমে তাদের অপরাধ অস্বীকার করে। কিন্তু বিচারে তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়। পাশাপাশি তাদেরকে অনির্দিষ্টকালের জন্য প্রাণী পোষা নিষিদ্ধ করা হয়েছে। টিয়ার মালিক পল ক্রুকস আদালতকে বলেছেন, ঘটনার পর তিনি উদ্বীগ্ন, প্যানিক অ্যাটাক এবং ঘুমের সমস্যায় ভুগছেন।

ক্রুকসের মতে, ঘটনাটি ঘটেছে গত বছরের ৩০ জুলাই। সেদিন রাতের বেলা তিনি ওই মাতাল মহিলাদেরকে তার বাড়িতে লিফট দিয়েছিলেন। পরে সে কেনাকাটা করতে বাড়ি থেকে বের হয় এবং ফেরার পরে দেখতে পায় টিয়ার মাথা খাঁচার বাইরে ঝুলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )