1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ড্র, ব্যাটে-বলে নজর কাড়লেন তরুণেরা বিমানের কার্পেটের নিচে জীবন্ত সাপ, বাতিল জাপানের অভ্যন্তরীণ ফ্লাইট কক্সবাজারের তারকা হোটেলে আগুন, প্রাণভয়ে সৈকতে ছুটলেন ৩০০ পর্যটক! জনসমক্ষে না এলেও সুস্থ আছেন মোজতবা খামেনি, দাবি ইরানি কূটনীতিকের সাজেক থেকে ফেরার পথে গোলাগুলি, আতঙ্কে ২,৯৩৩ পর্যটক ষষ্ঠ শ্রেণির আইসিটি বই থেকে দাঁড়িপাল্লার প্রতীক পরিবর্তনের উদ্যোগ এনসিটিবির জ্বালানি আমদানি ও অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ–আলজেরিয়ার নতুন উদ্যোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার খুলনা সফরে তারেক রহমান, উন্নয়নের প্রত্যাশা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মোহাম্মদপুরে ‘মুখে ল’ গ্যাংয়ের সক্রিয় সদস্য দিদার গ্রেপ্তার চট্টগ্রামের রাজনীতিতে নারী নেতৃত্বের পরিচিত মুখ মমতাজ খানের মৃত্যু

রাজবাড়ী-ফরিদপুর রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ১৩৬ জন দেখেছেন

ফরিদপুর মালিক সমিতি থেকে ফরিদপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে রাজবাড়ী বাস ফিরিয়ে দেওয়ার কারণে রাজবাড়ী-ফরিদপুর রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

আজ বুধবার সকাল ৬টায় থেকে বাস চলাচল বন্ধ হয় বলে জানা গেছে। বাস চলাচল বন্ধ হওয়ার কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। অতিরিক্ত ভাড়া দিয়ে ছোট ছোট যানবাহনে ফরিদপুরসহ দেশের বিভিন্ন স্থানে যাচ্ছেন যাত্রীরা।

বাস চলাচল বন্ধের ব্যাপারে রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক লিটনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। তবে নাম প্রকাম না করার শর্তে সংগঠনটির এক নেতা জানিয়েছেন, বাস চলাচল বন্ধ রয়েছে। ফরিদপুর থেকে রাজবাড়ীর বাস ফিরিয়ে দিয়েছেন সেখানের সংগঠনটি। মূলতো রাজবাড়ী থেকে ফরিদপুর যেতে একটি বাসের সময় নির্ধারণ করে দেয় ফরিদপুর বাস মালিক সমিতি। রাজবাড়ী থেকে ফরিদপুর যেতে তারা দেড় ঘণ্টা সময় বেধে দেয়। এতে যাত্রীরা চরম বিরক্ত হয়। এই নিয়ে সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। আজ সড়ক পরিবহন মালিক গ্রুপের কার্যালয়ে সভা হওয়ার কথা রয়েছে। সেই সিধান্তের পর বাস চলাচল শুরু হবে।

সকালে রাজবাড়ীর মুরগীর ফার্ম এলাকায় অপেক্ষমান যাত্রীদের সাথে কথা বলে জানা গেছে, বাস না থাকায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে তাদের। এরপর অতিরিক্ত ভাড়া দিয়ে ব্যাটারি চালিত মাহেন্দ্র, ইজিবাইকে করে বিভিন্ন স্থানে যাচ্ছেন। ছোট ছোট এই যানবাহনগুলোতে ভাড়া গুণতে হচ্ছে দ্বিগুণের বেশি।

রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, বাস চলাচল বন্ধের বিষয়টি জেনেছি। সাধারণ মানুষের যেন ভোগান্তি না হয় সেই বিষয়টি আমরা অবশ্যই দেখবো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )