1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ড্র, ব্যাটে-বলে নজর কাড়লেন তরুণেরা বিমানের কার্পেটের নিচে জীবন্ত সাপ, বাতিল জাপানের অভ্যন্তরীণ ফ্লাইট কক্সবাজারের তারকা হোটেলে আগুন, প্রাণভয়ে সৈকতে ছুটলেন ৩০০ পর্যটক! জনসমক্ষে না এলেও সুস্থ আছেন মোজতবা খামেনি, দাবি ইরানি কূটনীতিকের সাজেক থেকে ফেরার পথে গোলাগুলি, আতঙ্কে ২,৯৩৩ পর্যটক ষষ্ঠ শ্রেণির আইসিটি বই থেকে দাঁড়িপাল্লার প্রতীক পরিবর্তনের উদ্যোগ এনসিটিবির জ্বালানি আমদানি ও অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ–আলজেরিয়ার নতুন উদ্যোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার খুলনা সফরে তারেক রহমান, উন্নয়নের প্রত্যাশা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মোহাম্মদপুরে ‘মুখে ল’ গ্যাংয়ের সক্রিয় সদস্য দিদার গ্রেপ্তার চট্টগ্রামের রাজনীতিতে নারী নেতৃত্বের পরিচিত মুখ মমতাজ খানের মৃত্যু

পুলিশের কাছ থেকে টাকা হাতিয়ে গ্রেফতার প্রতারক

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ১৯৭ জন দেখেছেন

রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন আমজাদ হোসেন (২৮) নামে এক প্রতারক। পুলিশের সোর্স পরিচয় দিয়ে মাদকের বড় চালান ধরিয়ে দেওয়ার কথা বলে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পুলিশের কাছ থেকে এই অর্থ হাতিয়ে নিয়েছেন। এ ঘটনায় সোমবার দুপুরে অভিযান চালিয়ে কুষ্টিয়ার ভেড়ামারা থানার দক্ষিনপাড়ার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

আজ মঙ্গলবার রাজবাড়ী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান এই তথ্য নিশ্চিত করেছেন।
রাজবাড়ী ডিবি পুলিশের ওসি মো. মনিরুজ্জামান খান বলেন, গত ৩১ জুলাই রাতে তার সরকারি মোবাইল নাম্বারে ফোন করে নিজেকে পুলিশের সোর্স পরিচয় দেয় আমজাদ নামের এক ব্যক্তি। কুষ্টিয়া থেকে রাজবাড়ীর হয়ে ইয়াবার বড় একটি চালান ঢাকায় যাবে। তিনি ওই চালান ধরিয়ে দেবেন বলে পুলিশের কাছে প্রস্তাব দেয়। ইয়াবার ডিলারের সাথে বিশ্বাস অর্জন করতে তার বেশ কিছু টাকা প্রয়োজন। এ সময় ২ হাজার ৮০০টাকার হাতিয়ে নেয় প্রতারক। পরবর্তীতে ৬ আগস্ট ইয়াবার চালান ধরিয়ে দিতে ডিবি পুলিশকে শহরের বড়পুল অবস্থান করতে বলে। সারাদিন বড়পুল অবস্থান করে মাদকের সম্পর্কে কোন তথ্য দেয়নি। এক পর্যায় পুলিশের প্রতারক আমজাদ নাম্বার বন্ধ করে দেয়। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।

বিষয়টি নিয়ে তদন্ত করতে শুরু করে পুলিশ। এ সময় প্রতারকের মোবাইল নম্বরে ১ জুলাই থেকে ১৮ আগস্টের তথ্য সংগ্রহ করা হয়। এই সময়কালে দেখা যায় আমজাদ বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ র‌্যাবের সাথে একাধিকবার কথা বলেছেন। সকল তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে রাজবাড়ী গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মোজম্মেল হক একটি মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত আমজাদ হোসেনের বিরুদ্ধে ডিএমপির শাহআলী ও উত্তরা পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আমজাদকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )