1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ড্র, ব্যাটে-বলে নজর কাড়লেন তরুণেরা বিমানের কার্পেটের নিচে জীবন্ত সাপ, বাতিল জাপানের অভ্যন্তরীণ ফ্লাইট কক্সবাজারের তারকা হোটেলে আগুন, প্রাণভয়ে সৈকতে ছুটলেন ৩০০ পর্যটক! জনসমক্ষে না এলেও সুস্থ আছেন মোজতবা খামেনি, দাবি ইরানি কূটনীতিকের সাজেক থেকে ফেরার পথে গোলাগুলি, আতঙ্কে ২,৯৩৩ পর্যটক ষষ্ঠ শ্রেণির আইসিটি বই থেকে দাঁড়িপাল্লার প্রতীক পরিবর্তনের উদ্যোগ এনসিটিবির জ্বালানি আমদানি ও অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ–আলজেরিয়ার নতুন উদ্যোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার খুলনা সফরে তারেক রহমান, উন্নয়নের প্রত্যাশা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মোহাম্মদপুরে ‘মুখে ল’ গ্যাংয়ের সক্রিয় সদস্য দিদার গ্রেপ্তার চট্টগ্রামের রাজনীতিতে নারী নেতৃত্বের পরিচিত মুখ মমতাজ খানের মৃত্যু

উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে শেখ হাসিনার ওপর আস্থা রাখুন’

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ১১৬ জন দেখেছেন

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ সালাম বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধুর আজীবনের আরাধ‍্য স্বপ্ন ছিল বাঙ্গালির স্বাধীনতা ও শোষিত মানুষের মুক্তি। স্বাধীনতার মাত্র সাড়ে ৩ বছরের মধ‍্যে একটি যুদ্ধবিধ্বস্থ ধ্বংসস্তুপকে পুনঃর্গঠন করে সমৃদ্ধির সোপানে পৌঁছনোর লগ্নেই বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত‍্যার মাধ্যম দেশের অগ্রগতি থামিয়ে দেয় স্বাধীনতা বিরোধী জাতীয় ও আন্তর্জাতিক পরাশক্তি। আজ বঙ্গবন্ধু কন‍্যা বিশ্বের অন‍্যতম সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা নানান প্রতিকূলতা পেরিয়ে অকল্পনীয়ভাবে দেশকে উন্নয়ন অগ্রগতির মহাসড়কে অদম্য গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সরকারের এই ধারা অব‍্যাহত রাখতে তিনি দল-মতের ঊর্ধে উঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর আস্থা রাখুন।

চট্টগ্রামের হাটহাজারীর বুড়িশ্চর ও শিকারপুর ইউনিয়ন আওয়ামী লীগের শোক দিবসের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিকারপুর আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান  আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে বুড়িশ্চর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম বেলাল উদ্দিন বিজয়ের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ আকতার হোসেন, এনামুল হক এনাম, মাহাবুব আলম আলম, বুড়িশ্চর আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ বখতেয়ার, উত্তর জেলা মহিলা নেত্রী নূসরাত জাহান। বক্তব্য রাখেন মোহাম্মদ আলমগীর, আব্দুল মান্নান রানা, সাইফুল ইসলাম টিপু, শওকত আকবর, সরোয়ার ইকবাল, মোঃ মোরশেদুল আলম, মোঃ সেলিম, মোঃ শফি, দীপন দাশ, জাবেদ হাসান, ফারুক হোসেন,‌ ওমর ফারুক, সোহেল রানা, নাসির আলী খান পান্না, রাশেদুল ইসলাম, ইদ্রিস মামুন, আরিফ জামশেদ, আশরাফুল হিমেল, জুনায়েদ হাবিব নাকিব, দিদারুল আলম, মোঃ জিসান, ওয়াসিম জাবেদ প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )