1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান মেয়র তাপসের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ১৪৫ জন দেখেছেন

ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

তিনি বলেন, আমাদের রোগীর সংখ্যা এখন আমরা নিয়ন্ত্রণে আনতে পেরেছি। আমরা অত্যন্ত দুরূহ এই কাজটি করে চলেছি আর এতে আপনাদের সকলের সহযোগিতা প্রত্যাশা করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থীসহ সচেতন মহলের সকলকে, যারা কর্মকর্তা-কর্মচারী আছেন তাদেরকেও আহ্বান জানাবো-এই যে বৃষ্টি হলো যেন কোথাও পানি জমে না থাকে। আপনারা যখন যেখানে থাকবেন, আশপাশে যেখানে পানির উৎস দেখবেন, সেগুলো দয়া করে নজর রাখবেন যেন পানি জমে লার্ভা জন্মাতে না পারে।

বুধবার সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক লাইব্রেরি সংলগ্ন এলাকায় বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

মেয়র বলেন, যেসব ওয়ার্ডে দশজনের বেশি ডেঙ্গু রোগী পাওয়া যাবে সেসব ওয়ার্ডে দায়িত্বশীল নেতা এবং সাধারণ জনগণের সচেতনতা ও সহযোগিতা বাড়াতে হবে। সামনের শনিবার থেকে বিশেষ চিরুনি অভিযান শুরু হবে। যে ওয়ার্ডে সাত দিনে দশ জনের বেশি রোগী পাওয়া যাবে সেই স্থানে এই অভিযান পরিচালনা করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )