1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

বাংলা ভাষায় চিকিৎসা বিষয়ক গ্রন্থ প্রণয়ন ও স্বাস্থ্য শিক্ষা বিষয়ে রংপুরে কর্মশালা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ১৮৭ জন দেখেছেন
বাংলা ভাষায় চিকিৎসা বিষয়ক গ্রন্থ প্রণয়ন ও স্বাস্থ্য শিক্ষা বিষয়ে রংপুরে কর্মশালা হয়েছে। শুক্রবার (১৮ আগস্ট) সকালে বাংলা একাডেমি ও হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টারের আয়োজনে আরডিআরএস ভবনের বেগম রোকেয়া মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, চিকিৎসক, লেখক, স্বাস্থ্যকর্মী, মেডিকেল শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডাঃ জাকির হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন- বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডাঃ এ.এইচ.এম লোকমান।

প্রধান অতিথির বক্তব্যে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, চিকিৎসাবিজ্ঞানে আমাদের প্রজন্মকে আরো এগিয়ে নিতে হবে। এজন্য ইংরেজির পাশাপাশি বাংলা ভাষায় চিকিৎসাশাস্ত্র চর্চা, স্বাস্থ্য শিক্ষা কার্যক্রমে পাঠ্যপুস্তক প্রণয়ন জরুরি। বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার সঙ্গে নিজস্ব ভাষার প্রতি শিক্ষার্থীদের মনোযোগী করতে হবে। ইংরেজি থেকে বাংলা অনুবাদভিত্তিক সহজ ও বোধগম্য প্রকাশনা প্রকাশে বাংলা একাডেমি কাজ করছে।

কর্মশালায় আরও বক্তব্য রাখেন- বাংলা একাডেমির সচিব ড. হাসান কবীর, পরিচালক ডা. কে এম মুজাহিদুল ইসলাম, রংপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মাহফুজার রহমান ও হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টারের সাধারণ সম্পাদক মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ শাহ মোঃ সরওয়ার জাহান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )