1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

হাতিরঝিলে বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় নারী, বিপাকে ফায়ার সার্ভিস

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ১৩১ জন দেখেছেন

রাজধানীর হাতিরঝিলে একটি বৈদ্যুতিক টাওয়ারের উপরে উঠে পড়েছেন এক নারী। কয়েকশ ফুট উঁচু এই টাওয়ার থেকে নারীকে নামাতে গিয়ে বিপাকে পড়েছে ফায়ার সার্ভিস।

শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস অফিস বলছে, ধারণা করা হচ্ছে- ওই নারী মানসিক ভারসাম্যহীন। তিনি সাঁতরে গিয়ে হাতিরঝিলের পানির মধ্যে স্থাপিত ওই টাওয়ারে উঠেছেন।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম জানান, শুক্রবার বিকাল ৫টার দিকে ৯৯৯-এ খবর পেয়ে তেঁজগাও ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে যায়।ওই টাওয়ার দিয়ে এক লাখ ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। বিদ্যুৎ বিভাগের লোকজনও সেখানে রয়েছেন। তারা বলছেন, বিদ্যুৎ বন্ধ করা যাবে না। তারপরও ওই নারীকে নামানোর চেষ্টা করছে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী মধুবাগ ব্রিজ থেকে পশ্চিম দিকে ঝিল পাড়ের বৈদ্যুতিক টাওয়ারে উঠে পড়েছেন। টাওয়ারের উপরে থাকায় তার বয়স বা চেহারা নিচ থেকে বোঝা যাচ্ছে না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )