1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
😊💚 জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনা প্রশিক্ষণ ফিতে এআই কোর্স, মিলবে সনদ এসএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ, মেধাবৃত্তিতে মাসে ৬০০ টাকা সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: রায়ের কপি চেয়েছে ঢাকা, পরবর্তী পদক্ষেপ নির্ধারণ হবে তথ্য পাওয়ার পর বাগেরহাট পাসপোর্ট অফিসের সার্ভার কক্ষে আগুন, বন্ধ সেবা কার্যক্রম হরমুজ ও বাব আল-মানদেব প্রণালিতে অস্থিরতা, জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হারের পর বাংলাদেশের ক্রিকেটারদের জরিমানা সচিব পর্যায়ে বড় রদবদল, একাধিক মন্ত্রণালয়ে নতুন দায়িত্বে কর্মকর্তারা মহাষ্টমীতে কুমারী পূজা, দেশজুড়ে দুর্গামণ্ডপে ভক্তদের ভিড়

কুড়িগ্রামে পরীক্ষার্থীদের হাতে কলম ও পানির বোতল তুলে দিল ছাত্রলীগ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ১৪৬ জন দেখেছেন

কুড়িগ্রাম সরকারি কলেজে এইচএসসি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের হাতে কলম ও বিশুদ্ধ পানির বোতল তুলে দিল জেলা ও কলেজ ছাত্রলীগের ছেলেরা।

বৃহস্পতিবার সকালে কলেজ গেটে কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিনের উপস্থিতিতে এই বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সহসভাপতি ফিরোজ শাহী, কলেজ ছাত্রলীগের সভাপতি রাব্বী ও সাধারণ সম্পাদক গাদ্দাফীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ জানান, মানবিক কাজের অংশ হিসেবে ১ হাজার পরীক্ষার্থীকে কলম ও পানির বোতল তুলে দেয়া হয়েছে। যাতে পরীক্ষার পর ক্লান্তি দূর করতে তারা পানি পান করতে পারে।

এ ব্যাপারে কুড়িগ্রাম সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন জানান, এটি একটি মহতী উদ্যোগ। আমি তাদেরকে সাধুবাদ জানাই। আজ বৃহস্পতিবার বাংলা প্রথম পেপারের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এতে ৮২৪জন পরীক্ষার্থীর মধ্যে ৮১৮জন অংশ নিয়েছে। বাকি ৬জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )