1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
😊💚 জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনা প্রশিক্ষণ ফিতে এআই কোর্স, মিলবে সনদ এসএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ, মেধাবৃত্তিতে মাসে ৬০০ টাকা সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: রায়ের কপি চেয়েছে ঢাকা, পরবর্তী পদক্ষেপ নির্ধারণ হবে তথ্য পাওয়ার পর বাগেরহাট পাসপোর্ট অফিসের সার্ভার কক্ষে আগুন, বন্ধ সেবা কার্যক্রম হরমুজ ও বাব আল-মানদেব প্রণালিতে অস্থিরতা, জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হারের পর বাংলাদেশের ক্রিকেটারদের জরিমানা সচিব পর্যায়ে বড় রদবদল, একাধিক মন্ত্রণালয়ে নতুন দায়িত্বে কর্মকর্তারা মহাষ্টমীতে কুমারী পূজা, দেশজুড়ে দুর্গামণ্ডপে ভক্তদের ভিড়

১০০ এতিম শিক্ষার্থীর মাঝে কোরআন শরীফ বিতরণ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ১১৩ জন দেখেছেন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রংপুরে ১০০ এতিম মাদরাসা শিক্ষার্থীর মাঝে কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। বুধবার (১৬ আগস্ট) দুপুরে যুবলীগের মানবিক কার্যক্রমের অংশ হিসেবে মেহেদী হাসান সিদ্দিকী রনির উদ্যোগে নগরীর পুরাতন ট্রাক স্ট্যান্ড সংলগ্ন জামিয়াতুস সুন্নাহ বাইতুল আমান মাদরাসা ও এতিমখানায় এসব কোরআন শরীফ বিতরণ করা হয়।

এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদাত বরণকারী সকলের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এতিম শিশু-কিশোররা নতুন কোরআন শরীফ পেয়ে আনন্দ প্রকাশ করেন।

বিতরণ অনুষ্ঠানে রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি বলেন, যুবলীগের মাননীয় চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খানের নির্দেশনায় রংপুর জেলা যুবলীগ নানা মানবিক কার্যক্রম করে যাচ্ছে। এরই অংশ হিসেবে জাতীয় শোক দিবস উপলক্ষে মাদরাসা ও এতিমখানায় শতাধিক কোরআন শরীফ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হলো। তারা কোরআন চর্চার মাধ্যমে সমাজে অপ-প্রচার, জঙ্গীবাদ-সন্ত্রাসবাদ দমনসহ সমাজে শান্তি প্রতিষ্ঠার শিক্ষায় শিক্ষিত হয়ে দেশকে এগিয়ে নেবে। সমাজের প্রতিটি ক্ষেত্রে মানবিক যুবলীগ সর্বদা মানুষে পাশে থেকে কাজ করে যাবে।

এ সময় উপস্থিত ছিলেন- রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শামীম সর্দার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা পারভেজ জিয়ন, সাবেক সাংগঠনিক সম্পাদক আদনান হোসেন, আবু হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক মোক্তার এলাহি মুরাদ, কাউনিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, যুবনেতা মাহমুদুর রহমান অভি, রেজাউল করিম, জাবেদ আহমেদ প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )