লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলার বুড়িমারী স্থলবন্দরের বর্তমানে সক্রিয় ট্রেড ইউনিয়নগুলো বাতিলের দাবীতে লোড-আনলোড শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ।
বুধবার (১৬ আগস্ট) সকাল থেকে সাধারণ শ্রমিকেরা বুড়িমারী স্থলবন্দরের শ্রমিকদের সিরিয়াল ঘরের সামনে প্রায় দের হাজার শ্রমিক নিয়ে বিক্ষোভ করছে।
শ্রমিকদের নেতা সাজ্জাদ হোসেন বলেন, ফেব্রুয়ারি মাস থেকে স্থলবন্দরের অবৈধ ট্রেড ইউনিয়নের বিরুদ্ধে বিভিন্ন সময় আন্দোলন সমাবেশ করে আসছেন কিন্ত কোন ভাবে তাদের দাবী আদায় হচ্ছে না।
অভিযোগের ব্যপারে তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমরা এখানে দুই হাজার শ্রমিক দীর্ঘদিন ধরে স্থলবন্দরে সফর উদ্দিন সর্দার, তহিদুল সর্দার, হামিদুল সর্দার, মান্নান সর্দার, ফজলু সর্দার সহ মোট ২৩ জন সর্দারের নেতৃত্বে বুড়িমারী স্থলবন্দর শ্রমিক কল্যাণ ফেডারেশন নামে সংগঠনের লোড আনলোড শ্রমিক হিসেবে কাজ করে আসছি। তাড়া আমাদের না জানিয়ে নিজেদের পরিবারের সদস্য দিয়ে ৩ টি ট্রেড ইউনিয়ন গঠন করে অর্থ আন্তসাদ সহ নানা ধরনের অনিয়ম করে আসছে আমরা সাধারণ শ্রমিক দাবী জানালে তাড়া আমাদের ভাড়াটিয়া শ্রমিক বলে ও নানান হুমকি-ধামকি দেয় এমনকি মিথ্যা মামলাও করেছে । আমরা বিভিন্ন সময় স্থানীয় শ্রম দপ্তরে অভিযোগ করলে তাড়া সরেজমিনে তদন্ত করার জন্য তারিখ দেয় কিন্ত আসে না। শ্রম দপ্তরের গত মাসের ১৯ তারিখের চিঠির প্রেক্ষিতে আজকে আমরা সিরিয়াল ঘরে অবস্থান করি। আজকেও তাড়া এখনো উপস্থিত হয় নাই। এই দিকে ১৮০০ শত শ্রমিক তাদের বিল ট্রেড ইউনিয়নের কার্যালয়ের পরিবর্তে বাংলাদেশ স্থলবন্দর শ্রমিকলীগের বুড়িমারী শাখার কার্যালয় থেকে সংগ্রহ করবে বলে দাবী জানিয়েছে।
স্থলবন্দর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, আমরা ৭ মাস ধরে আন্দোলন করতে করতে সর্বসান্ত হয়ে গেছি আমরা আর পারছি না। আমরা এখন কতৃপক্ষের সরাসরি হস্তক্ষেপ চাই।