1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
😊💚 জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনা প্রশিক্ষণ ফিতে এআই কোর্স, মিলবে সনদ এসএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ, মেধাবৃত্তিতে মাসে ৬০০ টাকা সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: রায়ের কপি চেয়েছে ঢাকা, পরবর্তী পদক্ষেপ নির্ধারণ হবে তথ্য পাওয়ার পর বাগেরহাট পাসপোর্ট অফিসের সার্ভার কক্ষে আগুন, বন্ধ সেবা কার্যক্রম হরমুজ ও বাব আল-মানদেব প্রণালিতে অস্থিরতা, জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হারের পর বাংলাদেশের ক্রিকেটারদের জরিমানা সচিব পর্যায়ে বড় রদবদল, একাধিক মন্ত্রণালয়ে নতুন দায়িত্বে কর্মকর্তারা মহাষ্টমীতে কুমারী পূজা, দেশজুড়ে দুর্গামণ্ডপে ভক্তদের ভিড়

চিকিৎসককে হুমকি, জামায়াতকে নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ১৩০ জন দেখেছেন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, চিকিৎসক অধ্যাপক ডা. এসএম মোস্তফা জামানকে হত্যার হুমকি দিয়ে জামায়াত ইসলামী তাদের নোংরা ও সন্ত্রাসী চিন্তার বহিঃপ্রকাশ করেছে।

বুধবার দুপুরে রাজধানীতে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবসের আলোচনাসভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর আগে তাকে চিকিৎসা দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের এসএম মোস্তফা জামান।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক এসএম মোস্তফা জামান গতকাল রাতে আমার কাছে এসেছিল। তিনি সব ঘটনা বলেছেন।

তিনি বলেন, আমি মনে করি, তারা (জামায়াত) যে নোংরা চিন্তা করে, তারা যেসব সময় সন্ত্রাসী চিন্তা করে, তারা যেসব সময় রাষ্ট্রের বিরুদ্ধে চিন্তা করে তারই একটি প্রতিফলন বোধহয় এ হুমকির মধ্য দিয়েই জামায়াত জানান দিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এটাও প্রত্যক্ষ করেছি, তিনি একজন চিকিৎসক হিসেবে সেবা দান করেছেন। তার (সাঈদী) চিকিৎসা করেছেন। তার পরও ওই চিকিৎসককে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এটা আমার কাছে আশ্চর্য লাগে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )