1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

সিলেটে কোটি টাকার ভারতীয় কাপড়ের চালান জব্দ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ১১৮ জন দেখেছেন

সিলেটের গোয়াইনঘাট সীমান্ত দিয়ে অবৈধ পথে আসা দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় কাপড়ের চালান জব্দ করেছে বিজিবি।

মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পিয়াইন নদী এলাকায় অভিযান চালায় বিজিবি-৪৮ ব্যাটালিয়ন। এ সময় চোরাই পথে আসা কাপড়ের চালান জব্দ করা হয়।

জব্দকৃত ভারতীয় মালামালের মধ্যে ছিল- উন্নতমানের শাড়ি এক হাজার ৬৭৬ পিস, লেহেঙ্গা ৩১০ পিস ভারতীয় লেহেঙ্গা এবং বিভিন্ন প্রকারের জামা-কাপড় ৩৮৫ পিস। জব্দ করা এসব পণ্যের বাজার মূল্য আনুমানিক এক কোটি ৫৬ লাখ ৫৭ হাজার ২০০ টাকা বলে নিশ্চিত করে বিজিবি।

সিলেটে বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে (নং-১০/’২৩) এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এতে উল্লেখ করা হয়, সীমান্তে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান। এরই অংশ হিসেবে ভারতীয় চোরাচালানকৃত শাড়ি, লেহেঙ্গা এবং বিভিন্ন প্রকার জামা-কাপড়ের চালান জব্দ করা হয়। এসব মালামাল কাস্টমস জমা দেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )