1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ

মোংলা বন্দরে এলো বঙ্গবন্ধু রেল সেতুর নির্মাণ সামগ্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ১৪৭ জন দেখেছেন

যমুনা নদীর ওপর নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর নির্মাণ সামগ্রী নিয়ে মোংলা বন্দরে নোঙ্গর করেছে কোরিয়ার পতাকাবাহী জাহাজ ‘এম ভি উহুইউন এইচপোই’। সোমবার সকাল ১১টায় মোংলা বন্দরের ৫ নম্বর জেটিতে জাহাজটি নোঙ্গর করার পর দুপুর থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর আমদারীকৃত ১ হাজার ৭১৭ দশমিক ৫৫ মেট্রিক টন ওজনের ১৯৪ প্যাকেজের এসব নির্মাণ সামগ্রী খালাসের কাজও শুরু হয়।

খালাসের পর এসব নির্মাণ সামগ্রী বার্জে করে নদীপথে নেয়া হবে সিরাজগঞ্জের যমুনা নদীর পাড়ের বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর ডিপোতে।

বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর নির্মাণ সামগ্রী নিয়ে আসা জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট হক অ্যান্ড সন্স লিমিটেডের অপারেশন ম্যানেজার শওকত আলী জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর নির্মাণ সামগ্রী নিয়ে গত ২ আগস্ট ভিয়েতনামের হাইফং বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে এম ভি উহুইউন এইচপোই জাহাজটি। সোমবার সকাল ১১টায় জাহাজটি মোংলা বন্দরের ৫ নম্বর জেটিতে নোঙ্গর আজ বন্দরে ভিড়েছে। জাহাজটিতে বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর ১ হাজার ৭১৭ দশমিক ৫৫ মেট্রিক টন ওজনের ১৯৪ প্যাকেজের বিভিন্ন ধরনের নির্মাণ সামগ্রী রয়েছে। দুপুর ১টা থেকে জাহাজটি থেকে পণ্য খালাসের কাজও শুরু হয়েছে। তিন থেকে চার দিনের মধ্যে জাহাজটি থেকে  সব সামগ্রী খালাসের পর বার্জে করে নদীপথে সিরাজগঞ্জের যমুনা নদীর পাড়ের বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর ডিপোতে পৌছে দেয়া হবে।

এরআগে জাহাজে করে ভিয়েতনাম থেকে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর নির্মাণ সামগ্রী নিয়ে গত ৯ ও ২১ ফেব্রুয়ারি এম ভি জুপিটার, ৫ মার্চ এম ভি হাইডং, ১৭ মে এম ভি সান ইউনিটি এবং ৪ জুলাই এভার ভিনটেজ জাহাজ মোংলা বন্দরে আসে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )