1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
চিলমারীতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের লিফলেট বিতরণ, শেখ হাসিনার বার্তা পৌঁছে দেওয়ার দাবি মা–বাবার সঙ্গে ছোট্ট আনায়া, অপূর্বর পরিবারের মিষ্টি মুহূর্তের ছবি বিরোধী দলের আন্দোলনকে ‘নাটক’ বললেন রিজভী, রাজনৈতিক অঙ্গনে আলোচনা এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী পদে চাকরির সুযোগ, আবেদন করার আগে জেনে নিন শর্ত আমদানিতে শুল্ক ফাঁকির ৮ ঘটনা শনাক্ত, সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা ৭ কোটি টাকার বেশি চিকিৎসকের কক্ষে ধূমপান দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, ব্যবস্থা নেওয়ার নির্দেশ পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম শেয়ারবাজারে বড় ধাক্কা, লেনদেন নামল ১০ মাসেরও বেশি সময়ের সর্বনিম্ন পর্যায়ে গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন মাস্কের উড়ন্ত গাড়ির স্বপ্ন বাস্তবে, আকাশে লাফ দিল টেসলার নতুন রোডস্টার

সিলেটে ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ ৩শ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ১৬৮ জন দেখেছেন

সাবেক কেন্দ্রীয় সদস্য ও সিলেট জেলা জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট প্রবাল চৌধুরী পূজনের উপর হামলার ঘটনায় আদালতে মামলা দায়ের হয়েছে। রবিবার দুপুরে প্রবাল চৌধুরী বাদী হয়ে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (১ম) আদালতে এই মামলা দায়ের করেন। আদালতের বিচারক সুমন ভূইয়া কোতোয়ালী থানা পুলিশকে মামলার এজহারটি দ্রুত বিচার আইনে নথিভূক্ত করার নির্দেশ দেন।

মামলায় আসামি হিসেবে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ ও মহানগরের সাধারণ সম্পাদক নাঈম আহমেদসহ ৫৫ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও আড়াইশ’ জনকে আসামি করা হয়েছে ওই মামলায়। বিষয়টি মামলার বাদী অ্যাডভোকেট প্রবাল চৌধুরী নিশ্চিত করেছেন।

গত বৃহস্পতিবার রাত আটটার দিকে অ্যাডভোকেট প্রবাল চৌধুরী পূজনের সিলেট মহানগরের দাঁড়িয়াপাড়াস্থ বাসায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলায় আহত হন পূজন। তিনি স্প্লিন্টারবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ করেন।

জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি ও চিনি চোরাচালানের সঙ্গে নেতৃবৃন্দের জড়িত থাকা নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেন অ্যাডভোকেট পূজন। এর জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন তিনি।

এদিকে রবিবার আদালতে দায়েরকৃত মামলায় সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ ও মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম আহমদের এবং সিসিকের ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুহেল আহমদ, সিলেট ইনঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের সভাপতি মিছবাউল করিম রফিকসহ ৫৫ জনের নাম উল্লেখ করে তাদের আসামি করেছেন অ্যাডভোকেট প্রবাল চৌধুরী। মামলায় অজ্ঞাত আরো ২০০-৩০০ জনকে আসামি করা হয়।

এদিকে, প্রবাল চৌধুরের উপর হামলার ঘটনা খতিয়ে দেখার জন্য গত শুক্রবার তদন্ত কমিটি গঠন করে কেন্দ্রীয় ছাত্রলীগ। চার সদস্যের কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )