1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
চিলমারীতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের লিফলেট বিতরণ, শেখ হাসিনার বার্তা পৌঁছে দেওয়ার দাবি মা–বাবার সঙ্গে ছোট্ট আনায়া, অপূর্বর পরিবারের মিষ্টি মুহূর্তের ছবি বিরোধী দলের আন্দোলনকে ‘নাটক’ বললেন রিজভী, রাজনৈতিক অঙ্গনে আলোচনা এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী পদে চাকরির সুযোগ, আবেদন করার আগে জেনে নিন শর্ত আমদানিতে শুল্ক ফাঁকির ৮ ঘটনা শনাক্ত, সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা ৭ কোটি টাকার বেশি চিকিৎসকের কক্ষে ধূমপান দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, ব্যবস্থা নেওয়ার নির্দেশ পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম শেয়ারবাজারে বড় ধাক্কা, লেনদেন নামল ১০ মাসেরও বেশি সময়ের সর্বনিম্ন পর্যায়ে গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন মাস্কের উড়ন্ত গাড়ির স্বপ্ন বাস্তবে, আকাশে লাফ দিল টেসলার নতুন রোডস্টার

ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১৩৪ জন দেখেছেন

কুমিল্লার লাকসামে ট্রেনে কাটা পড়ে রেলওয়ের অবসরপ্রাপ্ত এক কর্মচারীর মৃত্যু হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নাওটি রেলওয়ে স্টেশন সংলগ্ন আমদুয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মফিজুর রহমান (৭০)। তিনি উপজেলার আজগরা ইউনিয়নের আমদুয়ার দক্ষিণ বাড়ির মৃত মোখলেছুর রহমানের ছেলে। তিনি রেলওয়ের সাবেক কি-ম্যান হিসেবে কর্মরত ছিলেন।

লাকসাম রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির এস.আই আনোয়ার হোসেন জানান, মফিজুর রহমান নাওটি রেলওয়ে স্টেশন আমদুয়ার এলাকায় রেললাইন অতিক্রম করছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে তিনি মৃত্যুবরণ করেন। কি-ম্যান হিসেবে রেলওয়ের চাকরিতে থাকাকালীন তিনি স্ট্রোক করে মানসিক ভারসাম্য হারিয়ে নিজ বাড়িতে থাকতেন।

এস.আই আনোয়ার আরও জানান, ট্রেনে কাটা পড়া ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )