1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম
ফিলিস্তিনিদের জমি দখল করে নৈতিক অবস্থান হারাচ্ছে ইসরায়েল: ওবামা এআই খাতে বিনিয়োগ নিয়ে উদ্বেগে দুর্বল মার্কিন ডলার, নজর বিশ্ববাজারে ভারতে তরুণদের বিক্ষোভে বাড়ছে উত্তেজনা, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ রুশ তেল শোধনাগারে ইউক্রেনের হামলার সমালোচনা ট্রাম্পের, বাড়ছে যুদ্ধ নিয়ে মতবিরোধ ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ এলাকায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৫ খাদ্য মন্ত্রণালয়ে ৬ হাজার ৬৫৩টি পদ শূন্য, দ্রুত সরাসরি নিয়োগের সুপারিশ সংসদীয় কমিটির ‘রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না’, নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্পের মন্তব্য মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বর প্লেট, ১৫ নভেম্বরের মধ্যে না লাগালে আইনি ব্যবস্থা ভিপি নুরকে ক্ষেপানোর খেসারত জামায়াত-শিবির-এনসিপিকে করুণভাবে দিতে হবে: রাশেদ খান ‘ভাত খাচ্ছিলাম, গুলির শব্দ শুনে বের হয়ে দেখি আমার স্বামীর লাশ পড়ে আছে

রাজধানীসহ সারা দেশে রাত থেকেই বৃষ্টি, থাকতে পারে আরও দুদিন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১১৫ জন দেখেছেন

রাজধানীসহ সারা দেশের বিভিন্ন অঞ্চলে আজ ভোর থেকেই শুরু হয়েছে বৃষ্টি। মধ্যরাতে কিছুটা বিরতি দিলেও ভোর থেকেই রাজধানীতে যেন আকাশ ভেঙে শুরু হয় বৃষ্টিপাত। শহরের কোনো কোনো জায়গায় বৃষ্টি হয়েছে মুষলধারে।

বঙ্গপোসাগরে লঘুচাপ এবং মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশেই বৃষ্টিপাত হচ্ছে। এর সঙ্গে হচ্ছে বজ্রপাতও। ভোরে মুষলধারে বৃষ্টিতে ঘর থেকে বের হতে পারেননি অনেকেই। ভোগান্তিতে পড়েছেন নিম্নআয়ের মানুষেরা। আবহাওয়া অফিস বলছে, বৃষ্টি অব্যাহত থাকতে পারে আরও কয়েক দিন।

বৃষ্টির মধ্যে রাজধানীর মহাসড়কগুলো দেখা যায় যানজট। এর ফলে ভোগান্তিতে পড়েন অফিসগামীরা।

এদিকে ভারি বৃষ্টিপাতের কারণে সড়কে ব্যাহত হয় মানুষের চলাচল। যানবাহন কম, অগত্যা বৃষ্টিবন্দি হয়ে আটকা পড়েন অনেকেই। কেউ আশ্রয় নেন সড়কের পাশের ছাউনিতে, আর যাদের ছাতা ছিল তারা পায়ে হেঁটেই গন্তব্যের দূরত্ব কমানোর চেষ্টা করেন। বেশি ভোগান্তিতে পড়েন খেটে খাওয়া মানুষ। বৃষ্টিতে ভিজেই কাজের খোঁজে ছোটেন তারা।

অবশ্য বৃষ্টিতে ভিজে জ্বর-সর্দির চেয়েও এখন মানুষের বেশি ভয় ডেঙ্গু নিয়ে। জমাট পানিতে এডিস জন্মানোর শঙ্কা এখন ঘরে ঘরে।

রোববার অবশ্য ভোর থেকেই পথে নামতে শুরু করেন মানুষ। বৃষ্টির বিপত্তির সঙ্গে যানবাহন না পাওয়া আর অতিরিক্ত ভাড়া বাড়িয়েছে দুর্ভোগ। যদিও চালকরা বলছেন, বৃষ্টির কারণে যাত্রী নেই।

অবশ্য শনিবারই এই বৃষ্টির পূর্বাভাস পাওয়া গিয়েছি। শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

এই পূর্বাভাসের পরবর্তী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার অবস্থা সামন্য পরিবর্তন হতে পারে বলে জানানো হয়। আর বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থার বিষয়ে বলা হয়, বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )