1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম
ফিলিস্তিনিদের জমি দখল করে নৈতিক অবস্থান হারাচ্ছে ইসরায়েল: ওবামা এআই খাতে বিনিয়োগ নিয়ে উদ্বেগে দুর্বল মার্কিন ডলার, নজর বিশ্ববাজারে ভারতে তরুণদের বিক্ষোভে বাড়ছে উত্তেজনা, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ রুশ তেল শোধনাগারে ইউক্রেনের হামলার সমালোচনা ট্রাম্পের, বাড়ছে যুদ্ধ নিয়ে মতবিরোধ ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ এলাকায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৫ খাদ্য মন্ত্রণালয়ে ৬ হাজার ৬৫৩টি পদ শূন্য, দ্রুত সরাসরি নিয়োগের সুপারিশ সংসদীয় কমিটির ‘রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না’, নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্পের মন্তব্য মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বর প্লেট, ১৫ নভেম্বরের মধ্যে না লাগালে আইনি ব্যবস্থা ভিপি নুরকে ক্ষেপানোর খেসারত জামায়াত-শিবির-এনসিপিকে করুণভাবে দিতে হবে: রাশেদ খান ‘ভাত খাচ্ছিলাম, গুলির শব্দ শুনে বের হয়ে দেখি আমার স্বামীর লাশ পড়ে আছে

স্বাধীনতা বিরোধীদের আস্ফালন রুখতে হবে: ক্যাপ্টেন তাজ 

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ১৫৬ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: দূযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি এবং সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম বলেছেন, স্বাধীণতা বিরোধীদের আস্ফালন রুখতে হবে। মহান মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিরা আবার সক্রিয় হতে চায়। আর এই পরাজিত শক্তিকে বর্তমানে নেতৃত্ব দিচ্ছে বিএনপি। তারা নির্বাচিত সরকারকে হটাতে চায়।

স্বাধীনতা পক্ষের শক্তি, দেশের মুক্তিযোদ্ধারা বেঁচে থাকতে তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন হবে না। প্রয়োজনে আবারও যুদ্ধ করবো। অস্ত্র জমা দিয়েছি, টেনিং জমা দেইনি। আজ দুপুরে রাজধানীর ধানমন্ডিতে মুক্তিযোদ্ধাদের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ক্যাপ্টেন তাজুল ইসলাম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধভাবে থেকে স্বাধীনতা বিরোধীদের পরাজিত করে নৌকার বিজয়কে ছিনিয়ে আনতে হবে।

একাত্তরের পরাজিত শক্তি মুক্তিযুদ্ধের সময়ও স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। একাত্তরের মতো আগামী জাতীয় সংসদ নির্বাচনেও জাতি ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা বিরোধীদের পরাজিত করবে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অসাম্প্রদায়িক শক্তি ঐক্যবদ্ধ হয়েছে এবং স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক অপশক্তির নেতৃত্বে রয়েছে বিএনপি।

তিনি বলেন, বিএনপি জামায়াতের সন্ত্রাস নৈরাজ্য প্রতিহত করা হবে কালো হাত ভেংগে দেয়া হবে। শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে মুক্তি যোদ্ধা ও সন্তানদের নিয়ে আমরা ঐক্যবদ্ধ আছি।

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্বা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এর স্মার্ট প্যানেলের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ও সন্তানদের এক বিশাল শোক মিছিল বের করা হয়। এর পর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এর মার্ধমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পরে মানিক মিয়া এভিনিউয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে সভাপতিত্ব করেন সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আবদুল আহাদ চৌধুরী। স্মার্ট প্যানেলের মহাসচিব (প্রশাসন) প্রার্থী সফিকুল বাহার মজুমদার টিপুর পরিচালনায় বক্তব্য রাখেন, খন রেজিষ্ট্রেশন সার্ভিস এর মহাসচিব আবদুল করিম সরকার, আনোয়ার হোসেন পাহাড়ী বীর প্রতিক, মোঃ কায়কোবাদ। সন্তান সংগঠন এর পক্ষ থেকে সভাপতি হুমায়ুন কবির, কমিশনার জাহিদুল ইসলাম মোল্লা অ্যাডভোকেট মোঃ সাইফুল বাহার, মাঃ সোলাইমান প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )