1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম
ফিলিস্তিনিদের জমি দখল করে নৈতিক অবস্থান হারাচ্ছে ইসরায়েল: ওবামা এআই খাতে বিনিয়োগ নিয়ে উদ্বেগে দুর্বল মার্কিন ডলার, নজর বিশ্ববাজারে ভারতে তরুণদের বিক্ষোভে বাড়ছে উত্তেজনা, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ রুশ তেল শোধনাগারে ইউক্রেনের হামলার সমালোচনা ট্রাম্পের, বাড়ছে যুদ্ধ নিয়ে মতবিরোধ ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ এলাকায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৫ খাদ্য মন্ত্রণালয়ে ৬ হাজার ৬৫৩টি পদ শূন্য, দ্রুত সরাসরি নিয়োগের সুপারিশ সংসদীয় কমিটির ‘রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না’, নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্পের মন্তব্য মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বর প্লেট, ১৫ নভেম্বরের মধ্যে না লাগালে আইনি ব্যবস্থা ভিপি নুরকে ক্ষেপানোর খেসারত জামায়াত-শিবির-এনসিপিকে করুণভাবে দিতে হবে: রাশেদ খান ‘ভাত খাচ্ছিলাম, গুলির শব্দ শুনে বের হয়ে দেখি আমার স্বামীর লাশ পড়ে আছে

কবরস্থান থেকে ১১ কঙ্কাল চুরি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ১০৪ জন দেখেছেন

দিনাজপুরের বীরগঞ্জে কবরস্থান থেকে ১১টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করা হয় বলে জানান স্থানীয় চেয়ারম্যান মো. শাহিনুর ইসলাম চৌধুরী।

শুক্রবার বিকেলে বীরগঞ্জে মোহনপুর ইউনিয়নের তুলসীপুর গ্রামের তুলসীপুর কবরস্থানের ১১টি কবর থেকে কঙ্কাল চুরি হয়।

মোহনপুর ইউপি চেয়ারম্যান মো. শাহিনুর ইসলাম চৌধুরী জানান, শুক্রবার বিকেলে স্থানীয় লোকজন কবরস্থানে ঘাস কাটতে গিয়ে কবরগুলো উন্মুক্ত দেখতে পায়। পরে তাকে জানালে ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি পুলিশকে অবহিত করেন। কবরগুলো ৬ মাস থেকে ১ বছরের পুরনো বলে স্থানীয়রা ধারণা করছেন। কবরের পাশে মানুষের পরিত্যক্ত কাপড় পাওয়া গেছে বলে তিনি জানান।

সংবাদ পেয়ে শুক্রবার রাতে উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলে এলাহী, অতিরিক্ত পুলিশ সুপার বীরগঞ্জ সার্কেল খোদাদাদ সুমন, বীরগঞ্জ থানার ওসি মো. আব্দুর রাজ্জাক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার বীরগঞ্জ সার্কেল খোদাদাদ সুমন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ প্রশাসন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )