1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম
ফিলিস্তিনিদের জমি দখল করে নৈতিক অবস্থান হারাচ্ছে ইসরায়েল: ওবামা এআই খাতে বিনিয়োগ নিয়ে উদ্বেগে দুর্বল মার্কিন ডলার, নজর বিশ্ববাজারে ভারতে তরুণদের বিক্ষোভে বাড়ছে উত্তেজনা, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ রুশ তেল শোধনাগারে ইউক্রেনের হামলার সমালোচনা ট্রাম্পের, বাড়ছে যুদ্ধ নিয়ে মতবিরোধ ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ এলাকায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৫ খাদ্য মন্ত্রণালয়ে ৬ হাজার ৬৫৩টি পদ শূন্য, দ্রুত সরাসরি নিয়োগের সুপারিশ সংসদীয় কমিটির ‘রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না’, নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্পের মন্তব্য মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বর প্লেট, ১৫ নভেম্বরের মধ্যে না লাগালে আইনি ব্যবস্থা ভিপি নুরকে ক্ষেপানোর খেসারত জামায়াত-শিবির-এনসিপিকে করুণভাবে দিতে হবে: রাশেদ খান ‘ভাত খাচ্ছিলাম, গুলির শব্দ শুনে বের হয়ে দেখি আমার স্বামীর লাশ পড়ে আছে

এ যেন মরণ ফাঁদ!

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ১২৫ জন দেখেছেন

বাগেরহাটের মোরেলগঞ্জে মেরামতের অভাবে একটি কালভার্ট যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। টানা ৫ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে আছে এ কালভার্ট। এ কারণে চারটি শিক্ষাপ্রতিষ্ঠান, তিনটি মসজিদ ও স্থানীয় একটি বাজারে যাতায়াতকারীরা পড়েছেন চরম দুর্ভোগে।

জানা গেছে, নিশানবাড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ভাষান্দল ও হোগলপাতি গ্রামের মধ্যে সংযোগকারী কালভার্টটি ২০১০ সালে নির্মাণ করা হয়। এটির দুই পাড়ে পর্যাপ্ত মাটি ভরাট না করায় কিছুদিন পরেই ব্যবহারের অনুপযোগী হয়ে যায়। বর্তমানে খালের মাঝখানে অবস্থান করছে এই কালভার্ট।

ফলে স্থানীয় আবুল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়, হোগলপাতি মাধ্যমিক বিদ্যালয়, হোগলপাতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, হাজি নুরুউদ্দিন দাখিল মাদ্রাসা, হেফজখানাসহ তিনটি মসজিদ ও উপজেলা সদর বাজারে প্রতিদিন যাতায়াতকারী শিক্ষার্থী ও সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছে। জোয়ারের সময় শিশু শিক্ষার্থী, নারী ও বৃদ্ধদের পারাপারের জন্য নৌকা ব্যবহার করতে হয়।

এ বিষয়ে ইউনিয়ন চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম বলেন, ইতিমধ্যে বিষয়টি উপজেলা প্রকৌশলীকে জানানো হয়েছে। বরাদ্দ পেলে অগ্রাধিকার ভিত্তিতে কালভার্টটি নতুন করে নির্মাণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )