1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ

মিয়ানমারে প্রবল বর্ষণ-বন্যা-ভূমিধসে পাঁচজনের মৃত্যু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ১১৯ জন দেখেছেন

মিয়ানমারে প্রবল বর্ষণ, বন্যা ও ভূমিধসের ঘটনায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। গত জুলাইয়ের শেষ দিক থেকে এ পর্যন্ত টানা বর্ষণ ও তার ফলে সৃষ্ট বন্যা-ভূমিধসে এই মৃত্যুর ঘটনা ঘটে।

এছাড়া গত দু’সপ্তাহে মিয়ানমারের বিভিন্ন প্রদেশের উপদ্রুত এলাকাগুলো থেকে ৪০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

দেশটির সমাজকল্যাণ, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের পরিচালক লে শোয়ে জিন উ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “সরিয়ে নিয়ে আসা লোকজনকে বিভিন্ন অস্থায়ী শিবিরে রাখা হয়েছে। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ত্রাণ ও গৃহস্থালী উপকরণও তাদের সরবরাহ করা হচ্ছে।”

উল্লেখ্য, গত জুলাইয়ের শেষ থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিতে নদ-নদী ও অন্যান্য জলাশয়ের পানি বেড়ে বন্যা শুরু হয়েছে মিয়ানমারের রাখাইন, কাচিন, কারেন, মন ও চিন প্রদেশে। জাতিসংঘের মানবিক সহয়তা ও ত্রাণ দফতরের হিসাব অনুযায়ী, দেশটিতে বর্তমানে বন্যার কারণে সরাসরি ক্ষয়ক্ষতির শিকার হওয়া মানুষের সংখ্যা প্রায় ৫০ হাজার। সূত্র: সিএনএএনডিটিভিব্যাংকক পোস্ট

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )