1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম
এআই খাতে বিনিয়োগ নিয়ে উদ্বেগে দুর্বল মার্কিন ডলার, নজর বিশ্ববাজারে ভারতে তরুণদের বিক্ষোভে বাড়ছে উত্তেজনা, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ রুশ তেল শোধনাগারে ইউক্রেনের হামলার সমালোচনা ট্রাম্পের, বাড়ছে যুদ্ধ নিয়ে মতবিরোধ ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ এলাকায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৫ খাদ্য মন্ত্রণালয়ে ৬ হাজার ৬৫৩টি পদ শূন্য, দ্রুত সরাসরি নিয়োগের সুপারিশ সংসদীয় কমিটির ‘রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না’, নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্পের মন্তব্য মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বর প্লেট, ১৫ নভেম্বরের মধ্যে না লাগালে আইনি ব্যবস্থা ভিপি নুরকে ক্ষেপানোর খেসারত জামায়াত-শিবির-এনসিপিকে করুণভাবে দিতে হবে: রাশেদ খান ‘ভাত খাচ্ছিলাম, গুলির শব্দ শুনে বের হয়ে দেখি আমার স্বামীর লাশ পড়ে আছে সৌদিগামী রিয়াদ ও দাম্মামের ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখল বিমান

গ্রাম পুলিশকে মারধর, চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় অভিযোগ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ১৪৪ জন দেখেছেন

রংপুরের পীরগঞ্জে এক গ্রাম পুলিশকে মারধরের অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান সেলিমের বিরুদ্ধে। শুক্রবার দুপুরে বড় আলমপুর ইউনিয়নের গ্রাম পুলিশ শফিকুল ইসলাম পীরগঞ্জ থানায় এ সংক্রান্ত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে,  বৃহস্পতিবার বিকেলে বড় আলমপুর ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান সেলিম তাকে ডেকে নিয়ে কোনো কারণ ছাড়াই মারধর করেছেন। চেয়ারম্যান হাফিজুর রহমান সেলিম অকথ্য ভাষায় তাকে গালি-গালাজ করেন এবং ভ্যানের উপর দাঁড় করে তার ছবি ওঠানোর চেষ্টা করেন। তার ইউনিফর্ম ধরে চেয়ারম্যান তার অফিস কক্ষে নিয়ে যায়। এ সময় পোশাকের বোতাম ছিঁড়ে ফেলে বেতের লাঠি দ্বারা তাকে এলোপাতারি মারপিট করে আহত করে। তার আত্মচিৎকারে সহকর্মী ও স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করান।

তবে ইউপি চেয়ারম্যান সেলিম বলেন, দীর্ঘ ৮ মাস যাবত সে এলাকায় থাকে না। কোনো প্রকার দায়িত্ব পালন করে না। ইতিমধ্যে তার এলাকায় গত ১ মাসে ১৫ টি হস্তচালিত নলকুপ, কয়েকটি গরু ও ছিঁচকে চুরি হয়েছে। গত শুক্রবার তার ওয়ার্ডে শালিসী বৈঠকের দিন নির্ধারিত থাকায় তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। এমনকি সে ফোনও ধরে না। যে কারণে পরিষদে ডেকে নিয়ে তাকে বকুনী দেওয়া হয়। এ ঘটনাকে সে তিলকে তাল বানিয়ে ওই অভিযোগ করেছে।

এ ব্যাপারে পীরগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, অভিযোগ পেয়েছি, ঘটনার সত্যতা পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )