1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম
এআই খাতে বিনিয়োগ নিয়ে উদ্বেগে দুর্বল মার্কিন ডলার, নজর বিশ্ববাজারে ভারতে তরুণদের বিক্ষোভে বাড়ছে উত্তেজনা, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ রুশ তেল শোধনাগারে ইউক্রেনের হামলার সমালোচনা ট্রাম্পের, বাড়ছে যুদ্ধ নিয়ে মতবিরোধ ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ এলাকায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৫ খাদ্য মন্ত্রণালয়ে ৬ হাজার ৬৫৩টি পদ শূন্য, দ্রুত সরাসরি নিয়োগের সুপারিশ সংসদীয় কমিটির ‘রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না’, নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্পের মন্তব্য মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বর প্লেট, ১৫ নভেম্বরের মধ্যে না লাগালে আইনি ব্যবস্থা ভিপি নুরকে ক্ষেপানোর খেসারত জামায়াত-শিবির-এনসিপিকে করুণভাবে দিতে হবে: রাশেদ খান ‘ভাত খাচ্ছিলাম, গুলির শব্দ শুনে বের হয়ে দেখি আমার স্বামীর লাশ পড়ে আছে সৌদিগামী রিয়াদ ও দাম্মামের ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখল বিমান

৩৩ বছর পালিয়ে বেড়িয়েছেন, বোরকা পরে বোনের কুলখানিতে এসে গ্রেফতার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ১৪৪ জন দেখেছেন

দীর্ঘ ৩৩ বছর আত্মগোপনে থাকা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মাসুককে (৫৬) সিলেটের গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ গ্রেফতার করেছে।

শুক্রবার গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের এক আভিযানিক দল করগাঁও এলাকায় অভিযান পরিচলানা করে তাকে গ্রেফতার করে। তিনি সিলেটের গোলাপগঞ্জ করগাঁও এলাকার চরণ মিয়ার ছেলে।

সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মো. সম্রাট তালুকদার জানান, আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড হয়। ১৯৯০ সালে ৭ নং লক্ষনাবন্দ  ইউনিয়নের করগাঁও এলাকার হাছন আলীর ছেলে আব্দুস সালামকে গোলাপগঞ্জের পুরকায় বাজার থেকে করগাঁও যাওয়ার পথে ধারালো ছুরি দিয়ে উপুর্যপরী আঘাতে নির্মমভাবে হত্যা করেন আসামি মাসুক।

এ ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় ১৯৯০ সালের ১৩ এপ্রিল মামলা করা হয়। ঘটনার পরপরই আসামি পার্শ্ববর্তী দেশ ভারতে আত্মগোপনে চলে যান। এই দীর্ঘ আত্মগোপনের কিছু সময় তিনি সৌদি আরবেও অবস্থান করেন। কিছুদিন আগে বোনের কুলখানিতে অংশগ্রহণের জন্য দেশে আসেন এবং আসামি বোরকা পরে এলেকায় প্রবেশ করেন। খবর পেয়ে গোলাপগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

সহকারী পুলিশ সুপার আরও জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )