1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

পাসপোর্ট অফিস এলাকায় অভিযান, ২০ দালালের জেল-জরিমানা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ১৩৫ জন দেখেছেন

রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস এলাকায় অভিযান চালিয়ে দালাল চক্রের ২০ সদস্যকে আটক করে অর্থদণ্ড এবং বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহের নেতৃত্বে র‍্যাব-২ এ অভিযান পরিচালনা করে।

র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার শিহাব করিম জানান, একটি দালাল চক্র আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে এবং পার্শ্ববর্তী ব্যাংকে টাকা জমা দেওয়ার লাইনে দাঁড়ানো পাসপোর্ট প্রার্থীদের ফরম পূরণ, ফরম সত্যায়ন, ব্যাংকে ফি জমা, কাগজপত্র ঘাটতি, ভুল বা ভুয়া কাগজপত্র, এমনকি পাঁচ থেকে ছয় হাজার টাকায় ভেরিফিকেশন ছাড়া অতি দ্রুত পাসপোর্ট তৈরি করে দেওয়ার সম্পূর্ণ দায়িত্ব নিতে প্রলুব্ধ করে। পাসপোর্ট প্রার্থীরা তাদের প্রতারণায় রাজি না হওয়া পর্যন্ত নানাভাবে বিরক্ত করতেই থাকে।

অল্প সময়ে পাসপোর্ট করে দেয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় চক্রটি। এ বিষয়ে কর্তৃপক্ষের সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রচারিত হওয়ার পরও চক্রটি তাদের কার্যক্রম চালাতে থাকে। দালাল চক্রের উপদ্রবে সাধারণ মানুষের হয়রানি বন্ধ না হওয়ায় গোয়েন্দা নজরদারির ধারাবাহিকতায় আগারগাঁও পাসপোর্ট অফিস এলাকায় অভিযান চালানো হয়।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, অভিযানে পাসপোর্ট দালাল চক্রের ২০ সদস্যকে আটক করে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে প্রত্যেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )