1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ১২১ জন দেখেছেন

জাপানে শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শুক্রবার ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে জাপানের হোককাইদো। খবর রয়টার্সের। জার্মান ভূ-বিজ্ঞান গবেষণা সংস্থার (জিএফজেড) বরাত দিয়ে রয়টার্স জানায়, ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ৪৬ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়েছিল।

এর আগে, গত মার্চেও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল হোককাইদো। রিখটার স্কেলে যা ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প ছিল বলে জানিয়েছিল দেশটির জাতীয় ভূকম্পন সংস্থা। ওই ভূমিকম্পে হোককাইদো ছাড়াও অন্যান্য অঞ্চলগুলো কেঁপেছিল।

গত সপ্তাহে চীনের শেংডং প্রদেশে ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত ২১ জন মানুষ আহত হয়েছিলেন। কম্পনের দিক দিয়ে ভূমিকম্পটি এতটা শক্তিশালী না হলেও এতে ওই প্রদেশের ১২৬টি বাড়ি ধসে পড়েছিল। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল। ফলে সেটিতে ক্ষয়ক্ষতি বেশি হয় বলে ধারণা করা হয়।

এদিকে জাপান হলো একটি ভূমিকম্পপ্রবণ দেশ। এটি প্রশান্ত মহাসাগরের কথিত ‘রিং অব ফায়ারে’ অবস্থিত। এই স্থানে প্রায়ই ভূমিকম্প সংঘটিত হয়।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )